নীল বণিকঃ
মালদা, মুর্শিদাবাদ সহ রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে আফিম চাষ বন্ধ করতে কড়া হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই বিষয়ে শুক্রবার সল্টলেকে এসসিবি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ গঙ্গারাম। বৈঠকে কেন্দ্রীয়মন্ত্রী নারকোটিক আধিকারিকদের বলেন, যে কোন ভাবে মালদা, মুর্শিদাবাদ জেলার আফিম চাষ বন্ধ করতে হবে। তাছাড়া বাংলাদেশ থেকে রাজ্যে প্রচুর গাঁজা পাচার হয়ে আসছে। তথ্য তুল ধরে বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আরও বেশি গাঁজা বাজেয়াপ্ত করতে হবে আমাদের। বাংলাদেশের ড্রাগ মাফিয়াদের ধরতে প্রয়োজনে বিএসএফএর সাহায্য নেওয়ার কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
উদ্ভূত পরিস্থিতিতে যে কোনও মূল্যে আফিম চাষ ও গাঁজা পাচার বন্ধ করতে চায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news