চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স-
বহু প্রতীক্ষার অবসান, অবশেষে মুক্তি পেতে চলেছে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ছবি ‘দ্য কেরালা স্টোরি’। যার ট্রেলার ইতিমধ্যে নেট পাড়ায় প্রবল বিতর্কের সৃষ্টি করেছে। বিপুল আম্রুতলাল শাহের প্রযোজনায় তৈরি এই ছবির টিজার মুক্তির পর থেকেই বিতর্কের মুখে পড়েছিল। ছবিতে অভিনয় করতে দেখা যাবে আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি আদানিরকে।
পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরল স্টোরি’ ছবি ঘিরে তুমুল বির্তক শুরু হয় কেরলে। কেরলের ডিজিপি অনিলকান্ত তিরুঅনন্তপুরমের পুলিশ কমিশনার স্পারজন কুমারকে ছবিটির টিমের বিরুদ্ধে এফ আই আর (FIR) রেজিস্টার করারও নির্দেশ দেন। বিতর্ক উঠেছে ছবিটির গল্পকে কেন্দ্র করেই। অভিযোগ, ‘দ্য কেরল স্টোরি’ ছবির টিজারে দেখানো হয়, কেরল থেকে ৩২ হাজার মহিলাকে ধর্মান্তরিত করে নিয়ে তাদের সিরিয়া ও আফগানিস্তানে আই এস আইয়ের প্রশিক্ষণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু তাই নয়, ছবিতে কেরলকে সন্ত্রাসবাদীদের ‘সেফ হেভেন’ হিসেবে দেখান হয়েছে।
এমনকী, টিজারের এক সংলাপেও আপত্তি উঠেছে। কেরালায় সাধারণ মেয়েদের ধর্মান্তরিত করে ভয়ঙ্কর সন্ত্রাসীতে পরিণত করার মরণখেলা চলছে, এবং টিজারে এমনটাই বলেছে এক নারী চরিত্র। যা নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। ছবিটি মুক্তি পাবে মে মাসের ৫ তারিখ। হিন্দি, তামিল, তেলগু ও মালয়ালাম ভাষায় মুক্তি পাবে এই ছবিটি।
এখানেই শেষ নয়, কয়েকদিন আগে ছবিটি নিষিদ্ধ করার অনুরোধ করে তামিলনাড়ুর সাংবাদিক বি আর অরবিন্দদক্ষণ সিবি এফ সির প্রধান প্রসূন যোশীকে চিঠিও লেখেন। সাংবাদিকের দাবি, যে তথ্য ফিল্মে তুলে ধরা হয়েছে, তার সপক্ষে সঠিক প্রমাণ না থাকলে ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এই অভিযোগের একটি কপি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও পাঠানো হয়। এই আবেদনপত্রের উপর ভিত্তি করেই এফ আই আর দায়ের করা হয়েছে ছবির টিমের বিরুদ্ধে। তবে এই বিতর্ক নিয়ে এখনও মুখ খোলেননি ‘দ্য কেরল স্টোরি’র পরিচালর সুদীপ্ত সেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news