Breaking News
Home / TRENDING / হারের পর কেকেআর কে কি বললেন বিরাট

হারের পর কেকেআর কে কি বললেন বিরাট

চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ বুধবার সন্ধ্যায় নিজের ঘরের মাঠে কেকেআর -এর বিরুদ্ধে খেলতে নেমে ছিলেন বিরাটের দল । তবে নাইট বাহিনির সামনে কেমন যেন ঝিমিয়ে যায় আরসিবি । এদিনও তার অন্যথা হল না । ঘরের মাঠেই হারতে হল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কে। নাইটদের বিরুদ্ধে মাত্র ২১ রানে হার কাঁটার মতো বিঁধছে আরসিবি অধিনায়ক বিরাটকে। যার প্রতিফলন দেখা গেল ম্যাচ শেষের সাক্ষাৎকারে। এদিন ম্যাচ শেষে বিরাট বলেন, ”সত্যি বলতে আমরা ম্যাচটা ওদের উপহার দিয়েছি। আমরা হারারই যোগ্য ছিলাম। পেশাদারদের মতো খেলতে পারিনি। আমরা ভাল বল করেছি, কিন্তু ফিল্ডিংয়ের মান অত্যন্ত খারাপ ছিল। এটা আসলে মুফতে ওদের জিতিয়ে দেওয়া।” এদিন তিনি আরও বলেন , ”ফিল্ডিং করার সময় ৪-৫ ওভারের একটা সময় এসেছিল যখন আমরা বেশ কয়েকটা সুযোগ নষ্ট করি। ব্যাট করার সময় আমরা ভাল মঞ্চ তৈরি করে ফেলেছিলাম। কিন্তু তারপর ৪-৫টা সহজ উইকেট পেয়ে গেল ওরা। ওই বলগুলি উইকেট পাওয়ার মতো বল ছিল না। কিন্তু আমরা সোজা ফিল্ডারদের হাতে বলগুলি মেরে দিলাম।”

বুধবারের ম্যাচে জেতার পর মোট ৮ টি ম্যাচে জিতে পয়েন্ট টেবিলে কেকেআর রয়েছে সপ্তম স্থানে। অপর দিকে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে আরসিবি। আরসিবি শিবিরে যখন ভাটা পড়েছে তখন উল্লাশে মেতেছে নাইট দল । পর পর চার ম্যাচে হারের পর পুনরায় ঘুরে দাঁড়াল কেকেআর। তবে প্লে-অফে পৌঁছনো টা নাইট দের জন্য একটু কঠিন হবে বলেই নমে করছেন ক্রিকেট প্রেমিরা। প্লে-অফে খেলতেই পারে নাইটরা , তবে তার জন্য বাকি সব কয়েকটি ম্যাচে জয়ী হতে হবে নাইট দের ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *