নীল বণিক :
বৃষ্টিকে উপেক্ষা করে আজ শুক্রবার শুরু হল পবিত্র অমরনাথ যাত্রা। যদিও দু’দিন ধরে মুসলধারে বৃষ্টি শুরু হওয়ায় শেষনাগ থেকেই বরফ জমতে শুরু করেছে। এর ফলে যাত্রা ঠিক মতো হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে তীর্থযাত্রীদের একাংশের মনে। আগে থেকেই কয়েক হাজার তীর্থযাত্রী পেহেলগাঁওয়ের যাত্রী সহায়তা কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এদিন বৃষ্টি হলেও বেশ কিছু যাত্রী ঝুঁকি নিয়েও রওনা দিয়েছেন গন্তব্যে। অন্য দিকে রাজ্যপাল শাসনের কারণে নিরাপত্তা ব্যাবস্থা বেড়েছে এ বছর।
গোটা দেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী অমরনাথ যাত্রা করেন। মুলত জুনের মাঝামাঝি সময়ে অমরনাথ পাহাড়ের বরফ গলতে শুরু করলে অমরনাথ যাত্রার অনুমতি দেয় জম্মু-কাশ্মীর প্রশাসন। তীর্থযাত্রীদের সবরকম পরিষেবা দেন অমরনাথ সাইনবোর্ড এবং ভারত সেবাশ্রম সংঘ। সংঘ এবছরও চন্দনবাড়ি ক্যাম্পে সাস্থ্য পরিষেবা দানের কাজ শুরু করেছে। বাবা অমরনাথের দর্শনে আসা তীর্থযাত্রীদের বিনামুল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ দেওয়ার ব্যবস্থা রয়েছে এখানে।

এছাড়াও কলকাতা থেকে ১০ জনের একটি মেডিক্যাল টিম দু’দফায় পাহাড়ে চিকিৎসা পরিষেবা দেবেন। জম্মু থেকে আসা চিকিৎসকদের দলও কাজ শুরু করেছেন। রয়েছে অক্সিজেনের ব্যাবস্থা। এছাড়া সংঘের প্রায় ৫০ জনের স্বেচ্ছাসেবী তথা উদ্ধারকারী দল সারাক্ষণ প্রস্তুত রয়েছেন। আছে সংঘের মেডিক্যাল ভ্যানের ব্যাবস্থা। অসুস্থ তীর্থযাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। এছাড়া বুধবার থেকে খুলে গেছে লঙ্গরখানা।

সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, ‘প্রতিবছর দেশের ছোট-বড় আশ্রম থেকে প্রচুর সাধু-সন্ত অমরনাথ যাত্রা করেন। হিমালয় থেকেও অনেক সন্ন্যাসী আসেন। এই কনকনে ঠাণ্ডায় যাতে পাহাড়ে চড়তে অসুবিধা না হয় তার জন্য তাঁদের জ্যাকেট পরিয়ে দেওয়া হচ্ছে। অনেক প্রতিবন্ধী মানুষও প্রতিবার অমরনাথ যাত্রা করেন, তাঁদেরও প্রয়োজন মতো সহযোগিতা করা হচ্ছে। ছাতা ও গেঞ্জি দেওয়ার ব্যবস্থা হয়েছে আশ্রমের পক্ষে।
ভারত সেবাশ্রম সংঘের জম্মু শাখার প্রধান স্বামী সত্যমিত্রানন্দ মহারাজ বলেন, ‘যাত্রা শুরুর দু’দিন আগেই সংঘের স্বেচ্ছাসেবক, উদ্ধারকারী দল চন্দনবাড়িতে পৌঁছে গেছেন। তাঁরা পাহাড়ের উপরেই তৈরি করেছেন অস্থায়ী চিকিৎসাকেন্দ্র। সেখান বিনামুল্যে ওষুধ ও অক্সিজেন দেওয়ার পাশাপাশি ইসিজির ব্যবস্থা রয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news