Breaking News
Home / TRENDING / সমুদ্রে আর দুর্ঘটনা নয়, আসছে নতুন অ্যাপ

সমুদ্রে আর দুর্ঘটনা নয়, আসছে নতুন অ্যাপ

নিজস্ব সংবাদদাতা, দীঘা:

দীঘায় বেড়ে চলা দূর্ঘটনা ও প্রাণহানি রুখতে এক অভিনব অ্যাপ তৈরী করেছে টাটা কনসালটেন্সি সার্ভিসের ( টিসিএস) এর একদল ইঞ্জিনিয়ার। পুলিশ প্রশাসনের হাত ধরে এই অ্যপটি চালু হতে চলেছে খুব শীঘ্রই। কখন সমুদ্র বিপজ্জনক, কোন বীচে স্নান করা যাবে কোন বীচে নামা যাবে না। দীঘায় ঘুরতে যাওয়া পর্যটকেরা এবার থেকে এমনই বহু গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন ‘দীঘা বীচ সেফটি’ অ্যাপ থেকে । এই অ্যাপটি নিজের স্মার্টফোনে ডাউনলোড করে নিলেই জানা যাবে সমুদ্র সৈকতের সব তথ্য।


★ কি কাজ করবে এই অ্যপস্ ?
সমুদ্রের গতিপ্রকৃতি সংক্রান্ত সমস্ত তথ‍্য প্রতি মুহুর্তে চলে আসবে এই অ্যাপএ। কখন জোয়ার, কখন ভাটা । কখন একেবারেই সমুদ্রে নামা যাবে না সহ বহু তথ‍্য পাওয়া যাবে এই ‘দীঘা বীচ সেফটি’ অ্যাপএর মাধ‍্যমে।
★ কাদের কাছে থাকবে এই ‘দীঘা বীচ সেফটি’ অ্যাপ?
এই অ্যাপ থাকবে দীঘায় কর্তব‍্যরত সকল পুলিশ কর্মী ও পুলিশ আধিকারিকের কাছে। পাশাপাশি থাকবে সকল নুলিয়া, সিভিক ভলেন্টিয়ার ও সিভিল ডিফেন্সের কর্মীদের হাতে। এছাড়া পর্যটকরাও নিজেদের মোবাইলে এই সব তথ‍্য পেতে পারেন ‘দীঘা বীচ সেফটি’ অ্যাপের মাধ‍্যমে।
★ কোথায় পাওয়া যাবে এই অ্যাপ ?
গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। পর্যটকদের শুধু অ্যাপটিকে নিজের মোবাইলে ডাউনলোড করতে হবে। তার পরেই পাওয়া যাবে সকল তথ্য।
এই ‘দীঘা বীচ সেফটি’ অ্যপস এর মাধ‍্যমে যে তথ‍্য যাবে নিরাপত্তা বাহিনীর হাতে, সেই একই তথ‍্য যাবে পর্যটকদের হাতে। ফলে কাজ করতে সুবিধে হবে নিরাপত্তা কর্মীদের। কমবে প্রাণহানির সংখ‍্যা। দীঘায় সমুদ্র স্নানে নেমে বেড়ে চলা প্রাণহানির ঘটনা রুখতে নিজেদের সামাজিক কল‍্যান প্রকল্পের আওতায় এই অ্যপস্ তৈরী করেছেন টিসিএস এর ইঞ্জিনিয়ারা।
এই অ্যপস্ চালু হলে সমুদ্র শহর দীঘার সুরক্ষা ব‍্যবস্থা একধাপে অনেক খানি এগিয়ে যাবে। মনে করছেন টিসিএস এর ইঞ্জিনিয়ারা, পুলিশের লোকজন ও পর্যটকরা।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *