নীল বণিক :
ফোনে বিজেপির রাজ্য সভাপতির খবর নিল দিল্লি। শনিবার সকালে অমিত শাহের দফতর থেকে দিলীপ ঘোষকে ফোন করা হয়। বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে অমিত শাহের ব্যক্তিগত সহকারীর প্রায় কুড়ি মিনিট কথা হয় বলে রাজ্য বিজেপি সূত্রের খবর। তাঁকে পুরোপুরি সুস্থ হয়ে দলের কাজ করার পরামর্শ দিয়েছে অমিত শাহের দফতর। প্রয়োজনে দিল্লির এইমসে তাঁর চিকিৎসার ব্যবস্থা করবে দল। আমরি হাসপাতালের চিকিৎসার সমস্ত কাগজপত্র চেয়েছে দিল্লি। তাঁরাই দিল্লির নামী এক শল্য চিকিৎসকের কাছে দিলীপ ঘোষের চিকিৎসার ব্যাপারে পরামর্শ করবেন বলে দিলীপ ঘোষকে ফোনে জানিয়েছেন অমিত শাহর ব্যক্তিগত সহকারী।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindusta
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news