চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মিলল ছাড়পত্র। রাজীব সিনহার নামে সিলমোহর দিল রাজভবন অর্থাৎ সৌরভ দাসের পর রাজ্য নির্বাচন কমিশনার পদে বসবেন রাজীব সিনহা। আজ অর্থাৎ বুধবারই দায়িত্বভার গ্রহণ করবেন তিনি।
রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) সৌরভ দাসের মেয়াদ শেষ হয়েছে গত ২৮ মে। আর ২৯ মে থেকে নতুন নির্বাচন কমিশনার দায়িত্ব নেওয়ার কথা ছিল, কিন্তু ঘটনাচক্রে তা হয়নি। এদিকে পঞ্চায়েত ভোটের দায়িত্বে থাকবে নতুন নির্বাচন কমিশনারের কাঁধে। ফলে গুরুত্বপূর্ণ সময়ে রাজ্য প্রশাসনে অভিজ্ঞ রাজীব সিনহাকেই দায়িত্বে চাইছিল নবান্ন।
রাজ্যের পরবর্তী নির্বাচন কমিশনার হিসেবে প্রথমেই তার নামই পাঠানো হয়, রাজভবনে। কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস নবান্নকে একটি সিচিঠি পাঠিয়ে জানতে চান, কেন রাজীব সিনহার নামই প্রস্তাব করা হচ্ছে? যদিও পরবর্তীতে আরও দুজনের নাম পাঠানো হয়েছিল নবান্নের তরফে, এমনটাই খবর।
অবশেষে রাজীব সিনহার নামেই সিলমোহর দিল রাজভবন। আজ অর্থাৎ বুধবারই দায়িত্বভার গ্রহণ করবেন তিনি। সামনেই পঞ্চায়েত নির্বাচন। এই ভোটের দায়িত্ব সামলাবেন তিনি। প্রসঙ্গত, মার্চে সৌরভ দাসের (Sourav Das) চাকরির মেয়াদ শেষের পর দু’মাসের এক্সটেনশন দিয়েছিল রাজ্য। অন্যদিকে, রাজীব সিনহা মুখ্যসচিবের পদ থেকে অবসর নেওয়ার পর ডব্লুবিআইডিসির (WBIDC) চেয়ারম্যান ও পরে ডব্লুবিআইআইডিসির (WBIIDC) চেয়ারম্যান পদে ছিলেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news