চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
অবশেষে আজ নব্বানে বৈঠকে বসতে চলেছেন ডিএ আন্দোলনকারীরা। তবে শুধু প্রতিবাদী যৌথ মঞ্চ নয়, সমস্ত কর্মী সংগঠন থেকে একজন করে প্রতিনিধি থাকুন এই বৈঠকে, আদালতে এমনটাই আবেদন রাজ্যের, তাতেও সাড়া দিল উচ্চ আদালত। বিকেল সাড়ে চারটেয় শুরু হবে এই বৈঠক।
আজ নবান্নের সভায় সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যে পাঁচ জন প্রতিনিধি দল যাবেন তারা হলেন- ভাস্কর ঘোষ, বিশ্বজিৎ মিত্র, অনিরুদ্ধ ভট্টাচার্য,সৌমেন্দ্র নারায়ণ বসু, সৌরেন ভট্টাচার্য।
কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ আদায়ের দাবিতে সরব রাজ্য সরকারি কর্মীরা। গত ২৭ জানুয়ারি থেকে আন্দোলনে নেমেছেন তারা। অনশন, কর্মবিরতি-সহ একাধিক পদক্ষেপ নেন আন্দোলনকারীরা। তার ফলে রাজ্যের সরকারি প্রতিষ্ঠানের কাজের ক্ষতি হচ্ছে, তাতে জল গড়িয়েছে শীর্ষ আদালত পর্যন্ত। তাতেও সমস্যার সমাধান হয়নি। অবশেষে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের নির্দেশ দেয় আদালত। এরপরই এবার রাজ্যের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকের দিনক্ষণ স্থির করা হয়।

আদালতের নির্দেশ ছিল আন্দোলনকারীদের তরফে ৫ জন থাকতে পারবেন। শুক্রবার এই বৈঠক নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান যে, যৌথ মঞ্চ বাদে আরও বেশ কয়েকটি সংগঠন আলোচনায় অংশগ্রহণ করতে চেয়ে আবেদন করেছিল। আজ নব্বানে ১৩ তলায় আহ্বান জানিয়েছেন রাজ্যের ফাইনান্স ডিপার্টমেন্ট।
নবান্ন তরফে প্রত্যেককে স্বাগত জানানো হয়েছে। রাজ্যের আবেদন, যেন প্রত্যেক সংগঠন থেকে একজন করেই প্রতিনিধি যান। তাতে সায় দিয়েছে আদালত। তবে কি সমাধান সূত্র মিলবে আজকের বৈঠকে, সেদিকেই তাকিয়ে রাজ্য ও আন্দোলনকারীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news