চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ CSK vs KKR ম্যাচ নিয়ে উচ্ছ্বসিত ক্রিকেট প্রেমীরা । আর এই ম্যাচের টিকিট পেতে নাঝেহাল অবস্থা সকলের । কারো কাছে সত্তর-আশিটা টিকিট রয়েছে এবার কেউ টিকিটের জন্য হন্যে হয়ে ঘুরছে । এবার এমনই ছবি দেখা গেল সিএবি তে । অভিযোগ, যুগ্ম সচিব দেবব্রত দাসের মতো কোনও কোনও সিএবি কর্তা ‘বিশেষ-বিশেষ’ লোককে সুবিধে পাইয়ে দিতে গিয়ে বিপত্তি বাঁধিয়েছেন। যার ফলে চূড়ান্ত হেনস্তার শিকার হতে হল সিএবি বেশিরভাগ কমিটি সদস্যদের। অপেক্ষার আর মাত্র ২ দিন তার পরই ইডেনে খেলতে নামবে মাহি । পরের বছর আইপিএল এ CSK -এর জার্সিতে মাহি কে আর দেখা যাবে কি না তা নিয়েই চিন্তায় রয়েছেন অনুগামীরা । রবিবারের ইডেনে যখন দুই দলের যুদ্ধে কে জয়লাভ করে সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা অনুগামী মহল । তখন টিকিট নিয়ে কমিটি মেম্বারদের মধ্যে ক্ষোভ চরম সীমায় পৌঁছেছে। অভিযোগ উঠেছে, টিকিট কিনতে চেয়েও কমিটি সদস্যরা তা পাচ্ছেন না। বরং কাউকে কাউকে ‘পাইয়ে দেওয়া’-র খেলা চলছে। সংস্থার তরফে KKR কে অনুরোধ করা হয়েছিল কয়েকটি টিকিট বেশি তৈরি কতরে । যাতে সংস্থার সদস্যরা তা কিনতে পারেন । ঠিক হয়, বুধবার সন্ধেয় সেই টিকিট দেওয়া শুরু হবে । টিকিট বিতরন করতে গিয়ে এমন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, যা দেখে উপস্থিত অনেককে স্তম্ভিত হয়ে যান। অশান্তির সূত্রপাত হয় অসম টিকিট বন্টন নিয়ে। শুরুতে বেশ কয়েকজন পঞ্চাশ-ষাট-সত্তরটা করে টিকিট কিনে নেন। স্বাভাবিকভাবেই পরে দিকে টিকিটের আকাল তৈরি হয়ে যায়। আর এর পরই বিবাদ শুরু হয় সিএবি অন্দরমহলে ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news