প্রসেনজিৎ ধর
তাঁর নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানোর যাবতীয় দায় চাপাচ্ছেন বেচারাম মান্নার ওপর। বেচা তাঁকে টিকিট দেননি এমনকি তাপসী মামলায় কুখ্যাত দেবু মালিকের আত্মীয়কে প্রার্থী করেছেন বেচা। এমনই অভিযোগ মনোরঞ্জন মালিকের। সিঙ্গুরে নিহত তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিকের। বেচারাম না হয় তাঁকে প্রার্থী করেননি, দলের উচ্চতর নেতৃত্ব? মনোরঞ্জনের ছোট্ট উত্তর, গেছিলাম, কাজ হয়নি। আর এখানেই উঠছে প্রশ্ন। ২০০৬ সাল থেকে বড় বড় রাজনীতিকদের সঙ্গে ওঠা বসা করে তিনিও কী হয়ে গেলেন পাকা রাজনীতিক! ঝিকে মেরে বৌকে শিক্ষা দেওয়ার মত তিনিও কী বেচারামকে দোষারোপ করে আসলে দলের উচ্চতর নেতৃত্বকেই দায়ী করতে চাইছেন! দেখুন ভিডিয়ো
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news