নিজস্ব সংবাদদাতা:
প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অবস্থা স্থিতীশীল। মঙ্গলবার সকালে এইমসের বিশেষ মেডিকেল বুলেটিনে জানানো হয় বাজপেয়ীর মূত্রাশয়ে সংক্রমণ রয়েছে। তবে এখনই বাজপেয়ীকে ডিসচার্জ করতে চাইছেন না চিকিৎসকেরা। জানা গিয়েছে, গত দু বছরে অটল বিহারী বাজপেয়ী বেশ কয়েকটি পরীক্ষা করাননি। সেই পরীক্ষাগুলি করিয়ে সন্তুষ্ট হলে তবেই ৯৩ বছরের রাজনৈতিক মহীরুহকে বাড়ি যাওয়ার অনুমতি দেবেন ডাক্তারেরা। তবে দুবছরে কেন ওই পরীক্ষাগুলি করানো হয়নি, তার উত্তর মেলেনি।এদিকে দেশের তাবড় রাজনৈতিক নেতা প্রাক্তন প্রধানমন্ত্রীর খোঁজ নিয়েছেন। সোমবারই এইমসে বাজপেয়ীকে দেখে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news