নীল বণিক
নতুন ভাড়া ঠিক হয়ে গিয়েছে । কিন্তু মিটারে এখনও নতুন ভাড়ার ডেটা নেই। তাই ট্যাক্সি চালকদের খামখেয়ালিপনা অব্যাহত কলকাতায় । সুযোগ বুঝে কখনও হাওড়া থেকে টালিগঞ্জ হয়ে যাচ্ছে ৫০০ টাকা, অথবা গড়িয়া থেকে গড়িয়াহাট ৩০০ টাকা । নতুন মিটার নেই সেই অজুহাতে ঝোপ বুঝে কোপ মারছে বহু ট্যাক্সি চালক। আর যেই ট্যাক্সি চালকেরা এই অসৎ কাজ করবেন না ঠিক করেছেন, তাঁরা দুপাশে মাথা নেড়ে জানিয়ে দিচ্ছেন কোথাও যাবেন না। ফলে যারা অন্য ব্যবস্থা করতে পারছেন করছেন, আর যারা পারছেন না, বাধ্য হয়ে বেশী ভাড়া দিয়ে ট্যাক্সি করছেন । কলকাতার রাস্তায় প্রায় ২০ হাজার ট্যাক্সি চলে। এদের বেশীরভাগেরই মিটারে নতুন ভাড়া ফিড করা নেই। ফলে সপ্তাহের শুরুতেই সারা শহরে একই ছবি। অসুবিধা যে হচ্ছে তা মেনে নিয়েছে বেঙ্গল ট্যাক্সি ইউনিয়নের কর্তা বিমল গুহ। তবে লিখিত অভিযোগ এলে তবেই ব্যবস্থা নেওয়া সম্ভব বলে জানিয়েছেন তিনি ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news