Breaking News
Home / TRENDING / আরএসএসের মানহানির মামলায় কোর্টে হাজিরা রাহুলের

আরএসএসের মানহানির মামলায় কোর্টে হাজিরা রাহুলের

নিজস্ব সংবাদদাতা:

আরএসএসের দায়ের করা মানহানির মামলায় শেষ পর্যন্ত কোর্টে হাজিরা দিতে হল কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে।

২০১৪ সালে একটি জনসভায় রাহুল মন্তব্য করেন, মহাত্মা গাঁধীকে আরএসএস খুন করেছে৷  এই মন্তব্যের পরই তাঁকে আইনি নোটিশ পাঠায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ৷ মামলাটি করেন রাজেশ কুন্তে নামে এক আরএসএস কর্মী৷ রাহুলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় মামলা দায়ের করা হয় তখনই৷

ওই মামলায় মহারাষ্ট্রের ভিওয়ান্ডি কোর্টে আজ হাজিরা দিলেন রাহুল। তবে তাঁর মন্তব্য থেকে একচুলও সরছেন না তিনি৷ রাহুল আদালতকে জানান, আমি কোনও দোষ করিনি৷

এ কথা বললেও রাহুল একাধিকবার আদালতের নির্দেশ মতো হাজিরা দেননি। আদালত রাহুল গাঁধীকে ১৭ জানুয়ারী নির্দেশ দেয় এই মামলা সংক্রান্ত তাঁর বক্তব্য লিখিত জমা দিতে৷ গত ২৩ এপ্রিল তাঁকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়৷ যদিও কংগ্রেস সভাপতি সেদিন আদালতে উপস্থিত হননি৷ তাই আবারও তাঁকে ১২ জুন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারক৷ সেই মতোই আজকের হাজিরা।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *