চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
আজ নবান্নে বৈঠকে মালদহের স্কুলে ‘বন্দুকবাজের তাণ্ডব’ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বিষয়টির নেপথ্যে দিল্লির ষড়যন্ত্র দেখছেন মুখ্যমন্ত্রী। তার কথায়, ‘বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছ।’ পাশাপাশি পরিস্থিতি সামলাতে পুলিশের বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন তিনি।
তবে একজন অভিভাবক পরিচয়পত্র ছাড়া স্কুলে ঢুকে পড়ল কিভাবে, তা নিয়ে প্রশ্ন তুলে স্কুলের বাইরে পাহারা বসানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বুধবার স্কুল চলাকালীন আচমকা এক ব্যক্তি পিস্তল উঁচিয়ে ক্লাসে প্রবেশ করেন। নিজেকে মানববোমা বলে উল্লেখ করে পেট্রলের বোতল রেখে দিয়েছিলেন টেবিলের উপর। অভিযুক্ত রাজু বল্লভের দাবি, তার ছেলেকে অপহরণ করা হয়েছে। তাকে ফিরে পেতে প্রশাসনিক প্রধানদের চিঠি লিখেছেন কিন্তু কোনও লাভ হয়নি। তাই পড়ুয়াদের ‘পণবন্দি’ করার চেষ্টা করেন তিনি। এ নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর বলেন, এর নেপথ্যে ষড়যন্ত্র আছে, দিল্লির ষড়যন্ত্র।”
প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, অভিযুক্ত রাজু বল্লভ মানসিকভাবে ভারসাম্যহীন। আজ সকলকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভবিষ্যতে এধরনের ঘটনা আবার ঘটতে পারে। একইসঙ্গে পুলিশের বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন তিনি। ভবিষ্যতে এধরনের ঘটনা আটকাতে স্কুলে বাইরে পাহারাদার বসানোর পরামর্শ দিয়েছেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news