নিজস্ব সংবাদদাতা:
পুলিশকে বিনা পয়সায় সব্জি না দেওয়ায় ১৪ বছরের এক কিশোরকে গত ৩ মাস ধরে জেলে বন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ । ঘটনা পাটনার পত্রকার নগরের। জানা গিয়েছে, ১৯ মার্চ ওই নাবালক কিশোর সব্জি বিক্রি করছিল। সেসময় এক পুলিশ কর্মী তার থেকে বিনা পয়সায় সব্জি কিনতে চায়। ওই কিশোর তাতে রাজি না হওয়ায় তাকে পুলিশ তুলে নিয়ে যায় । নাবালক হওয়া সত্তেও এফআইআরে ওই কিশোরের বয়স ১৮ লেখা হয় বলে অভিযোগ । এরপর রাতে বাড়ি না ফেরায় ওই কিশোরের বাবা খোঁজ করে জানতে পারেন, পুলিশ তাঁর ছেলেকে মটোর বাইক চুরির দায়ে গ্রেফতার করেছে । ঘটনা জানাজানি হওয়ার পর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন ।বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news