নিজস্ব সংবাদদাতা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যোগাভ্যাস করার ইচ্ছে ছিল সুধা মিশ্রর। সেজন্য ভোর ভোর উঠে দেরাদুনের ফরেস্ট রিসার্চ ইন্সস্টিটিউটে পৌঁছে যান ৭৩ বছরের এই বৃদ্ধা। কিন্তু যোগ শুরু করার পরই শরীর খারাপ হয় তাঁর। প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাভ্যাস করতে করতেই অজ্ঞান হয়ে যান তিনি। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুধা মিশ্রকে। সেখান মৃত্যু হয় তাঁর। যোগ ক্যাম্পের পুলিশের তরফে জানানো হয়েছে কী কারনে ওই বৃদ্ধার শরীর খারাপ হল তা চিকিৎসকেরা ময়না তদন্ত করে জানাবেন ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news