নিজস্ব প্রতিনিধি।
খিলখিল করে হাসছে বাচ্চাটা। বাবাও হাসছে বাচ্চার সঙ্গে। এমন মধুর দৃশ্য আর কি হতে পারে ? কিন্তু বাচ্চার এই নিষ্পাপ হাসিই জল এনে দিয়েছে নেটিজেনদের চোখে। ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে বাবা বাচ্চাটিকে জিজ্ঞাসা করছে ‘এটা কি যুদ্ধবিমান না শেল’ ? মাত্র চার বছরের বাচ্চাটি হাসতে হাসতে বলছে,’শেল’। তারপরই বাচ্চাটি বলছে, ‘যখন এটা আসবে আমরা হাসব।‘ তারপরই খিলখিলে হাসিতে ভেঙে পড়ছে বাচ্চাটি।সিরিয়ার এক বাবা তাঁর বাচ্চাকে যুদ্ধের দারুণ ভয়কে মোকাবিলা করার এই উপায়ই শিখিয়েছেন।
https://www.instagram.com/p/B8tOCzqlVlv/?igshid=149d4k91jv3du
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার বাসিন্দারা দীর্ঘদিন ধরে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। যুদ্ধের ভীতি আর আতঙ্ক কাটাতে না পেরে সেখানে মানুষ বিপর্যস্ত। এই অবস্থায় বাচ্চা যাতে যুদ্ধে ভয় না পায় তার জন্যই এক অদ্ভুত উপায় শিখিয়ে দিলেন বাবা। সিরিয়ার উত্তর পশ্চিম প্রদেশে পরিবার নিয়ে আটকে পড়া আবদু্ল্লাহ মহম্মদ জানিয়েছেন যখনই শেল ফাটার আওয়াজ হয় তিনি তাঁর মেয়েকে বলেন জোরে জোরে হাসতে। তাঁর মেয়ে নিতান্তই বাচ্চা। যুদ্ধের কিছুই বোঝেনা সে। কিন্তু এই যুদ্ধের ভয়াবহতা যাতে আস্তে আস্তে তার ওপর চেপে না বসে, যাতে মেয়েটি বিকট আওয়াজে ভয় না পায় তার জন্যই মেয়েকে শেলের শব্দে হেসে উঠতে বলেছেন আবদুল্লাহ। মেয়েকে রক্ষা করার এই কৌশলের তারিফ করেছেন মানুষ। সেই সঙ্গে স্যালুট জানিয়েছেন আবদুল্লাহর দুর্দান্ত মনের জোর আর সাহসকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news