Breaking News
Home / TRENDING / সিংহভাগ মুসলিম নাগরিক, সেই দেশেই এবার পড়ানো হবে বিজেপির ইতিহাস

সিংহভাগ মুসলিম নাগরিক, সেই দেশেই এবার পড়ানো হবে বিজেপির ইতিহাস

নিজস্ব প্রতিনিধি।

বিজেপির (BJP) ইতিহাস এবং উত্থানের যাবতীয় তথ্য এবার পড়ানো হবে ইন্দোনেশিয়ার এক বিশ্ববিদ্যালয়ে। এই পার্টির পর পর দুইবার জয় এবং বিপুল সাফল্যলাভের ঘটনাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই বিষয়ে উৎসাহিত করেছে বলে মনে করা হচ্ছে। লেখক শান্তনু গুপ্তর ‘ভারতীয় জনতা পার্টি পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, স্টোরি অফ দ্য ওয়ার্লডস লার্জেস্ট পলিটিক্যাল পার্টি’ নামে নতুন বই থেকে পাঠক্রমের অংশ নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বইটি পড়ানো হবে আন্তর্জাতিক সম্পর্কের ক্লাসে।

হাজদা মিন ফাডলি নামে এই বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক জানিয়েছেন যে কিছুদিন আগে তিনি ইন্ডিয়ান ফাউন্ডেশনের কৌটিল্য ফেলোশিপ প্রোগ্রামে অংশ নিতে ভারতে আসেন। তখনই তিনি বইটির কথা জানতে পারেন। তিনি আরও বলেন ইন্দোনেশিয়ার মানুষ চায় বিজেপির সঙ্গে তাঁদের রাজনৈতিক সুসম্পর্ক গড়ে উঠুক। সেই জন্যই এই বইটি পড়া আরও জরুরি বলে মনে করেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *