Breaking News
Home / TRENDING / বিজেপির সভায় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, রক্তাক্ত বিজেপি কর্মী

বিজেপির সভায় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, রক্তাক্ত বিজেপি কর্মী

নিজস্ব সংবাদদাতাঃ
বারাকপুর: উত্তর ২৪ পরগনার নৈহাটিতে বিজেপির পথ সভায় হামলার ঘটনায় রক্তাক্ত হলেন এক বিজেপি কর্মী । জখম বিজেপি কর্মীর নাম অতনু আচার্য্য ।

নৈহাটি রেল স্টেশনের প্লাটফর্মে রবিবার সন্ধ্যায় যখন নৈহাটি মন্ডলের পক্ষ থেকে বিজেপির এক পথসভা চলছিল সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদল এসে ওই পথ সভায় হামলা চালিয়ে সেখানে উপস্থিত স্থানীয় বিজেপির দলীয় কর্মী অতনু আচার্য্যকে মেরে মাথা ফাটিয়ে দেয়, পথসভায় দলীয় কর্মীদের জন্য বসার চেয়ার ভাঙচুর করে বলে অভিযোগ স্থানীয় তৃনমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, রবিবার সন্ধ্যায় যখন তারা দলীয় সমর্থকদের সঙ্গে নিয়ে নৈহাটি রেল স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের উপরে মিটিং করছিলেন, সেই সময় তৃণমূল কংগ্রেসের একটি কালা দিবসের মিছিল ওই চত্বর দিয়ে যাচ্ছিল। বিজেপি নেতৃত্বের অভিযোগ, কিছুক্ষণ পরে ওই মিছিল থেকেই অন্তত ১৫ জন দুষ্কৃতী এসে বিজেপির এই পথ সভায় হামলা চালিয়ে সভা মাঝপথে ভন্ডুল করে দেয়। হামলায় রক্তাক্ত হয় অতনু আচার্য। তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। স্থানীয়রাই জখম অতনুকে ভর্তি করে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে। পরে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বিজেপির পক্ষ থেকে এই ঘটনায় রেল পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। এখনও কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি ।
এদিকে নিজেদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । তাদের বক্তব্য, এই হামলার ঘটনা বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের ফল।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *