Breaking News
Home / TRENDING / তৃণমূলের প্রার্থী হতে পারেন যশবন্ত- শত্রুঘ্ন, প্রচারে আসতে পারেন সোনাক্ষী

তৃণমূলের প্রার্থী হতে পারেন যশবন্ত- শত্রুঘ্ন, প্রচারে আসতে পারেন সোনাক্ষী

সঞ্জয় সরকার:

“খামোশ! চুন চুনকে ভোট দো,জোড়া ফুল মে ভোট দো।” বিহারী বাবুর মুখে এই কথাই কী শুনবেন এবার আসানসোলের ভোটাররা! ২০১৯ এর লোকসভা নির্বাচনে বাবুল সুপ্রিয় কে হারাতে বিহারী বাবু শত্রুঘ্ন সিংহ কি হতে চলেছেন তৃণমূলের ট্রাম্প কার্ড ? ইঙ্গিত কিন্তু সেই ইঙ্গিতই করছে! বিজেপির বর্তমান কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রার্থী হতে পারেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। সূত্রের খবর, হিন্দি ভাষাভাষী অধ‍্যুষ‍্যিত আসানসোলে শত্রুঘ্ন সিংহকে প্রার্থী করতে পারে তৃণমূল কংগ্রেস। মেয়ে সোনাক্ষী সিংহকে সঙ্গে নিয়ে ভোট প্রচারে নামলে বিহারী বাবুর লাভ ব‌ই ক্ষতি হবে না বলেই মনে করছেন আসানসোলের তৃণমূল নেতৃত্ব। যদিও আসানসোল এলাকার এক তৃণমূল নেতার বক্তব্য, ‘শত্রুঘ্ন সিংহর জোড়াফুলের প্রার্থী হ‌ওয়ার বিষয়টি নিয়ে দল এখনও কিছু জানায়নি। সিদ্ধান্ত নেবেন দলনেত্রী স্বয়ং।’ ‘আর শত্রুঘ্ন সিংহ তো এখনও বিজেপিতেই আছেন, দল ছাড়েন নি। দল ছাড়লে তখন দেখা যাবে।’ মন্তব্য আর এক তৃণমূল নেতার। তবে বিজেপির এই সাংসদ যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা বিজেপি সভাপতি অমিত শাহের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করে চলেছেন, তাতে ২০১৯ এ পদ্ম ফুলের টিকিটে “পাটনা সাহিব” থেকে তিনি যে আর ভোটে লড়ছেন না তা একপ্রকার বলাই যায়। সাম্প্রতিক সময়ে দিল্লিতে একাধিকবার তৃণমূল নেত্রীর সঙ্গে তাঁর বৈঠক কিন্তু অনেক না বলা কথা বলে দিয়েছে। শত্রুঘ্ন সিংহর সঙ্গেই আর এক সিংহও নাকি পদার্পণ করছেন বঙ্গের তৃণমূল রাজনীতিতে! তিনি যশোবন্ত সিংহ।
বিজেপির বিক্ষুব্ধ নেতাদের দলে টেনেই ২০১৯ এ বাজিমাত করতে চাইছেন তৃণমূল নেত্রী তা জলের মতো স্পষ্ট। তবে তাঁর এই স্ট্র্যাটেজি কী বিজেপিকে ২০১৯এ জোড়া ধাক্কা দিতে পারবে, তা বলবে সময়।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *