Breaking News
Home / TRENDING / পঞ্চায়েত : আসছে ভিন্ রাজ্যের বাহিনী

পঞ্চায়েত : আসছে ভিন্ রাজ্যের বাহিনী

ঈষাণিকা ভোরাইঃ

অবশেষে রাজ্যের ডাকে সাড়া দিলো চার রাজ্য। পঞ্চায়েত ভোটে নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনী চেয়ে বেশ কয়েকটি রাজ্যের সাহায্য চেয়েছিল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, শুক্রবার ৪ টি রাজ্য বাহিনী পাঠানোর বিষয়ে নবান্ন কে আশ্বস্ত করেছে। রাজ্যগুলি হল অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, ওডিশা ও সিকিম। এই চার রাজ্য থেকে দু’হাজার মতো বাহিনী আসছে রাজ্যে। ফলে রাজ্য সরকার আশা প্রকাশ করছে ১৪ তারিখ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে সশস্ত্র পুলিশ রাখতে পারবে। প্রসঙ্গত; কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার জানিয়ে দিয়েছিল, পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে কমিশনকে। কোনো ক্ষয় ক্ষতি হলে তার দায় সম্পূর্ণ বর্তাবে কমিশনের ওপর। কমিশন‌ও বৃহস্পতিবার জানায়, নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করছে রাজ্য সরকার। ফলে কোর্টের রায়কে মাথায় রাখলে চাপ বাড়ে সরকারের ওপর। সেই মোতাবেক ভিন রাজ্যের বাহিনী আনার ব্যাপারে আরও একবার তৎপর হয় নবান্ন। তারই ফলশ্রুতিতে অবিজেপি শাসিত চার রাজ্যের বাহিনী আসছে এবারের পঞ্চায়েত ভোটের নিরাপত্তা সুনিশ্চিত করতে। কিন্তু সরকারের অন্দরেই প্রশ্ন উঠেছে, ভোটের দুদিন আগে এই বাহিনী এসে আদতেই কোনো সুরাহা হবে কি ?

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *