নিজস্ব প্রতিনিধিঃ
২০১৩ সালে “আলেয়ার আলো” ছিল তার শেষ বাংলা সিনেমা। আজকাল যাত্রা করাও প্রায় বন্ধ করে দিয়েছেন তিনি। ১৯৮৬ সাল থেকে ২০১৩ দীর্ঘ ২৭ বছরের সিনেমা জীবনে বাংলা সিনেমাকে দিয়েছেন অসংখ্য সফল্য। তবে রাজনীতিতে যোগদানের পর সিনেমা জগত থেকে আনেকটাই বিছিন্ন তিনি। কিন্তু তারকার গৌরবে খামতি হয়নি এতটুকুও। তাইতো ভোট প্রচারে যেখানেই যান সাংসদ শতাব্দী রায়ের চেয়ে অভিনেত্রী শতাব্দী রায়ের চাহিদা আনেকটাই বেশী। শুক্রবার সকাল থেকে উত্তর দিনাজপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে হুড খোলা গাড়িতে রোডশো করে গ্রামে গঞ্জে ভোটের প্রচার করেন শতাব্দী রায়। এদিন র্যালিতে শতাব্দী রায়কে দেখতে গ্রামের রাস্তার দুই ধারে মানুষের এক প্রকার ঢল নামে। কারন যাকে এতদিন টিভির পর্দায় দেখে এসেছেন তাকে এক বার কাছে থেকে চোখের দেখা দেখবার জন্য অধীর আগ্রহে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করেছিলেন সকলে। আর সেই দৃশ্য দেখে একথা বলতেই হয়, স্টারডামের দিক থেকে চলতি অভিনেত্রীদের হার মানাতে পারেন অভিনেত্রী শতাব্দী রায়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news