নিজস্ব প্রতিনিধি, কোচবিহার :
নির্বাচনে সন্ত্রাস আটকাবে বিজেপি । তবে সন্ত্রাস আটকাতে গিয়ে পাল্টা সন্ত্রাস হবে কিনা, তা দেখার দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের । স্ব-পরিচিত কায়দায় হুঙ্কার দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এদিন তিনি আরও দাবি করেন এবার নির্বাচনে আসন জেতা বা ভোট শতাংশের হিসেবে সবচেয়ে লাভবান হবে বিজেপি, কারন মানুষ পরিবর্তন চাইছেন, সুশাসন চাইছে । ভারতের অন্য রাজ্যে সুশাসন এনেছে বিজেপি এই রাজ্যেও মানুষ বিজেপিকে দেখতে চাইছেন। শুক্রবার কোচবিহার জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষ কোচবিহারে নির্বাচনী প্রচারে আসেন। কোচবিহার ২ নম্বর ব্লকে বেশ কয়েকটি সভা করেন তিনি। এছাড়াও কোচবিহার জেলা কার্যালয়ে তিনি জেলার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
এর মাঝে এক সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ বলেন পঞ্চায়েত ভোটের জন্য দল পুরোপুরি প্রস্তুত। পঞ্চায়েতের তিনটি স্তরে তাঁদের প্রায় ৩১০০০ প্রার্থীকে জিতিয়ে আনার জন্য তাঁরা লড়াই করবেন। সেদিন কোথাও কোনও সন্ত্রাস হলে তা প্রতিহত করবে বিজেপি কর্মকর্তারা , এতে যদি উত্তেজনা বাড়ে তা দেখবে নির্বাচন কমিশন, মন্তব্য করেন দিলীপ। তিনি বলেন যে ফুলে যে ভগবান সন্তুষ্ট হয় তাঁকে সেই ফুল দিয়েই পুজো দেওয়া হবে। তিনি বলে আমরা আদালতে গিয়েছিলাম মানুষের অধিকার রক্ষার দাবি নিয়ে , আদালত আমাদের কথা শুনেছে এবং কমিশনকে নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news