Breaking News
Home / TRENDING / ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারে’র সমালোচনায় মুখর মুখ্যমন্ত্রী

‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারে’র সমালোচনায় মুখর মুখ্যমন্ত্রী

নীল বণিক:

দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার ছবির সমালোচনায় মমতা। শুক্রাবার বারাসাতে যাত্রা উৎসবে তিনি বলেন, আমার সঙ্গে কংগ্রসের পার্থক্য আছে। আমি আলাদা দল করেছি। তবুও বলছি ছবিটা পুরো বিকৃত ভাবে করা হয়েছে।

প্রসঙ্গত এদিন ছবিটি মুক্তি পাবার কথা ছিল। কংগ্রেসের বাধায় তা সম্ভব হয়নি। এরপরেই দুপুরে বারাসাতে দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইমিনিস্টার ছবিটি নিয়ে মুখ খোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পুরো ছবিটিতেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে ছোট করে দেখানো হয়েছে। কংগ্রেসের সঙ্গে আমার কিছু বিষয়ে মত পার্থক্য আছে। তাই বলে আমি এর প্রতিবাদ করবো না! এটা কখনই হয় না।

এদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরেই ফের কংগ্রেস কর্মীরা ছবি মুক্তির বিরোধিতায় নামেন। ইন্দিরা সিনেমার সামনে ফের কংগ্রেস কর্মীরা ছবি মুক্তির বিরোধীতায় রাস্তায় নামেন। প্রসঙ্গত, কয়েকদিন আগেই সঞ্জয়লীলা বনসালির পদ্মাবতী ছবিটির মুক্তির বিরোধীতা করে গেরুয়া শিবির পথে নেমেছিল। তখন রাজ্যের মুখ্যমন্ত্রী গেরুয়া শিবিরের বিরোধীতা করেছিলেন। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাজ্যের সব জায়গাতে পদ্মাবৎ চলবে। তবে এবার ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারে’র বেলায় মুখ্যমন্ত্রীর মুখ থেকে তেমন কোনও শব্দ বার হল না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *