Breaking News
Home / TRENDING / রাহুল গাঁধীর নির্দেশ অমান্য করে ছবি প্রদর্শনে বাধা রাজ্য যুব কংগ্রেসর

রাহুল গাঁধীর নির্দেশ অমান্য করে ছবি প্রদর্শনে বাধা রাজ্য যুব কংগ্রেসর

নীল বণিক:

রাহুল গাঁধীর নির্দেশ অমান্য করেই দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার ছবির শো বন্ধের জন্য বিক্ষোভ দেখালেন যুব কংগ্রেস কর্মীরা। কংগ্রেস নেতা সুমন পালের নেতৃত্বে শুক্রবার হিন্দ সিনেমার সামনের রাস্তায় বিক্ষোভ দেখান উত্তর কলকাতার কংগ্রেস কর্মীরা। যার জন্য হিন্দ নিনেমায় ছবিটি দেখানো বন্ধ হয়ে যায়। পুলিশের সামনেই কংগ্রেস কর্মীরা রীতিমতো রাস্তা আটকে বিক্ষোভ দেখান। রাস্তায় শুয়ে পরে কংগ্রেস কর্মীরা ছবিটির বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। সোনিয়া গাঁধী, রাহুল গাঁধী জিন্দাবাদ স্লোগান তুলে তাঁরা ছবি প্রদর্শনে বাঁধা দেন।

প্রসঙ্গত, কংগ্রেস সভাপতি জানিয়েছিলেন ছবি প্রদর্শনে বাঁধা দেওয়া যাবে না। কং সভাপতির সেই নির্দেশ মেনে দেশের অন্য কোথাও ছবি প্রদর্শনে বাঁধা দেওয়া হয়নি। কিন্তুু রাহুল গাঁধীর নির্দেশ অমান্য করেই কংগ্রেস কর্মীরা এ রাজ্যে ছবি বন্ধের দাবি তুললেন। হিন্দ সিনেমা হল কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছেন, দর্শকদের নিরাপত্তার কথা ভেবে আপাতত এই সিনেমার শো বন্ধ থাকবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *