ওয়েব ডেস্ক:
মুক্তির দিনই ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এর প্রদর্শন আটকে গেল। কংগ্রেসি সমর্থকদের বিক্ষোভের জেরে এদিন হিন্দ আইনক্স কর্তৃপক্ষ বন্ধ করে দেয় বিতর্কিত ছবির প্রদর্শন।
আজ সকালেই ছবিটি প্রদর্শনের বিরুদ্ধে প্রতিবাদ পথে নামেন যুব কংগ্রেস সমর্থকরা। শুরু হয় বিক্ষোভ। কুশপুতুল পোড়ানো হয় হলের সামনে। যেহেতু ছবিটিকে নিয়ে রাজনৈতিক মহলে আগে থেকেই উত্তেজনা ছিল তাই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। তারপরেও ছবির প্রদর্শনের ১০ মিনিটের মধ্যে শো বন্ধ করতে বাধ্য হয় প্রেক্ষগৃহ কর্তৃপক্ষ। কারণ ততক্ষণে বাইরে বিক্ষোভ কয়েক গুণ বেড়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে কলকাতার হিন্দ আইনক্সে বন্ধ করে দেয় ‘দ্যা অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবিটির শো।
তব হিন্দ-এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়ছে, ছবি প্রদর্শন বন্ধের নির্দেশ আসেনি। শো বন্ধ করা হয়েছে দর্শকদের নিরাপত্তার স্বার্থেই। আপাতত ছবিটি দেখাবেন না তারা তাও জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্য যুব কংগ্রেসের সহ সভাপতি রোহন মিত্রও বলেন, কাউকে কোনও শো বন্ধ করতে বলা হয়নি। আমরা কারো বাক স্বাধীনতার বিপক্ষে নই।
উল্লেখ্য, ছবির ট্রেলর সামনে আসতেই বিতর্ক ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ নিয়ে। বিরোধীদের বক্তব্য এই ছবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। একই কারণে মধ্যপ্রদেশ, রাজস্থান, পঞ্জাবে ছবি মুক্তির উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি ওঠে। দাবি তোলেন কংগ্রেস সমর্থকরা। পাশাপাশি, সিনেমার প্রধান অভিনেতা অনুপম খেরের বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক এফআইআর। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর ভূমিকায় অভিনয় করেছেন অনুপম।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news