নীল বণিক
দিল্লিতে মুকুলের নৈশ ভোজের খোঁজখবর নিতে শুরু করেছেন রাজ্যের গোয়েন্দারা। প্রসঙ্গত, বৃহস্পতিবার দিল্লিতে তাঁর নিজের বাস ভবনে এক নৈশ ভোজের আয়োজন করেছিলেন বিজেপি নেতা মুকুল রায়। তার অামন্ত্রণে দলের বহু কেন্দ্রীয় নেতা সহ বিজেপির সাংসদরা উপস্থিত ছিলেন। তবে গোয়েন্দাদের সব থেকে বেশী মাথা ব্যাথা কেন্দ্রীয় মন্ত্রী আহলুয়ালিয়কে নিয়ে। দার্জিলিংয়ের এই সাংসদ মুকুল রায়কে নিয়ে একটি গোপন বৈঠক করেছেন বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। এমনকি পাহাড় সহ দার্জিলিং লোকসভার কয়েকজন স্থানীয় নেতাও বৈঠকে হাজির ছিলেন। তাঁদের নাম পরিচয় উদ্ধার করতে রাজ্যের গোয়েন্দারা বেশী তৎপর। এমনকি তৃণমূলের বিজেপিমুখী সাংসদদের প্রতিনিধি এই নৈশ ভোজে ছিলেন কিনা, তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তৃণমূলে প্রায় দশজন সাংসদ আছেন যারা একসময়ে দলে মুকুল অনুগামী বলে পরিচিত ছিলেন। মূলত মুকুল রায়ের জন্যই তৃণমূলের হয়ে দিল্লির মাটিতে প্রবেশ করতে পেরেছেন তাঁরা। শাসক দলের সেইসব প্রতিনিধিরা তলে তলে মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন কিনা, তাও দেখছেন গোয়েন্দারা। বিজেপিতে কান পাতলেই শোনা যাচ্ছে আগামি ২১শে জানুয়ারী তৃণমূলের আরও বেশ কয়েকজন হেভিওয়েট বিজেপিতে যোগদান করতে পারেন। বিজেপির অফিসের সেই গুঞ্জনের পর তৃণমূল দেখতে চাইছে বৃহস্পতিবার মুকুলের নৈশ ভোজে তার মহড়া ছিল কিনা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news