জয় ঘোষ
দেশের ৪৯ জন বুদ্ধিজীবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে এবার রোষানলে পড়লেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ের। শুক্রবার কলকাতায় রাসবিহারীর বাসভবনে মেঘালয়ের রাজ্যপাল তাঁদের নীরপক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। বুদ্ধিজীবিদের চিঠি প্রসঙ্গে তথাগত রায় বলেন, ” প্রথম ৪৯ জন বুদ্ধিজীবির চিঠিতে সব থেকে আপত্তি জনক ব্যাপারটা হচ্ছে। তারা জয় শ্রীরাম শব্দকে খুব নিন্দা করেছেন তাঁরা। জয় শ্রীরাম একটা যুদ্ধের ধ্বনি হয়ে উঠেছে। কিন্তু এই একপেশে মন্তব্য কোনও কাম্য নয়। একজন রাজনৈতিক ব্যক্তি এই ধরণের কথা বলতেই পারে। কিন্তু এটা তো সাধারণ রাজনৈতিক কর্মী নয়। রাজনৈতিক কর্মী বলে পরিচয় দেয় না।”
তিনি আরও বলেন, ” যে একদল তথাকথিত বুদ্ধিজীবি যারা এই ধরণের মন্তব্য করেছে। সাধারণ চোখে পরিস্ফুটিত। সেখানেই আমার মন্তব্য করেছি। সেটা দরকার ছিলও। এটা একটা গনতান্ত্রিক দেশ। উত্তর কোরিয়া বা সৌদি আরব নয়। যে কেউ প্রধানমন্ত্রীকে চিঠি লিখতেই পারে। তথাকথিত বুদ্ধিজীবিরা চিঠি লিখলে অবশ্যই তার একটা ভারসাম্য থাকবে। কিন্তু এখানে সেই ভারসাম্য নেই।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news