Breaking News
Home / TRENDING / জেগে উঠেছে বৌদ্ধ মন্দির! প্রবল খরা তবু খুশি থাইল্যান্ডবাসী

জেগে উঠেছে বৌদ্ধ মন্দির! প্রবল খরা তবু খুশি থাইল্যান্ডবাসী

ওয়েব ডেস্কঃ
প্রবল খরার কবলে থাইল্যান্ড। তবে এর মাঝেই একটি মন্দিরের পুর্নজন্মে হাসি ফুটেছে সেদেশের বৌদ্ধধর্মাবলম্বী মানুষের মুখে। বিগত বছরগুলিতে এই ধরনের খরার পরিস্থিতি তৈরি হয়নি থাইল্যান্ডে। বেশিরভার এলাকার মানুষই ভুগছেন জলকষ্টে। বিশ্ব উষ্ণায়নের ফলে তৈরি হওয়া এই পরিস্থিতিতে নাজেহাল গোটা দেশ। আর এই খরার জেরেই মধ্য থাইল্যান্ডের একটি জলাধারের জলস্তর নেমে গিয়ে জেগে উঠেছে একটি বৌদ্ধ মন্দির। ‘ওয়াট নং বুয়া ওয়াই’ নামে পরিচিত এই মন্দিরটির কথা জানতে পেরে সেখানে দলে দলে ভিড় জমাচ্ছেন বৌদ্ধরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০ বছর আগে মধ্য থাইল্যান্ডের লোপবুরি এলাকায় ওই জলাধারটি তৈরি করা হয়েছিল। ৯৬০ মিলিয়ন কিউবিক মিটার জলধারণ ক্ষমতাসম্পন্ন ওই জলাধারটি থেকে চারটি প্রদেশের পাঁচ লক্ষ ২৬ হাজার হেক্টর জমি চাষের জল সরবরাহ করা হত। কিন্তু, এবছর প্রবল খরার জেরে মাত্র একটি প্রদেশে ১,২১৪ হেক্টর জমিতে জল সরবরাহ করা হচ্ছে। এর ফলে প্রচণ্ড জলকষ্টে ভুগছেন এই জলাধারের উপর নির্ভরশীল মানুষ। কিন্তু, এই বিপদের মাঝেই জল থেকে জেগে উঠেছে বৌদ্ধ মন্দির। তবে দীর্ঘদিন জলের নিচে থাকায় মাথা ভেঙে গিয়েছে সেখানে থাকা ১৩ ফুটের বুদ্ধ মূর্তির। যদিও তাতে ভ্রূক্ষেপ করছেন না বৌদ্ধধর্মাবলম্বীরা। দু’দশক পরে প্রিয় দেবতার এভাবে ফিরে আসার ঘটনাকে চাক্ষুষ করতে দলে দলে ভিড় জমাচ্ছেন তাঁরা। সঙ্গে নিয়ে যাচ্ছেন ফল ও ফুল।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, একসময় খুব ধুমধাম করে পুজো হত এই মন্দিরে। কিন্তু, পরে জলের তলায় চলে যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *