প্রসেনজিৎ মাহাতো:
ডুরান্ডে বৃহস্পতিবার মোহনবাগান বনাম এটিকের লড়াই অন্য মাত্রা রাখবে। চলতি মরশুমের শুরুতে শোনা গিয়েছিল মোহনবাগানের ইনভেস্টার হিসেবে যুক্ত হতে পারে সঞ্জীব গোয়েঙ্কার সংস্থা। তারপর দীর্ঘ টালবাহানা হয়। শেষপর্যন্ত এটিকে চলেছে এটিকের মতো। মোহনবাগান মোহনবাগানের মতো। সেই থেকেই দু’দলের সমর্থকদের যেন সাপে-নেউলে সম্পর্ক। একে অপরকে দেখতে পারেন না।
বৃহস্পতিবারের ম্যাচে এটিকের মুখোমুখি হওয়ার আগে সতর্ক বাগান। গত ম্যাচের হার ভুলে জয়ে ফিরতে মরিয়া মোহনবাগান। কোচ কিবু ভিকুনা বলছেন, ‘রোজ এক হয় না। গত ম্যাচের ভুল শোধরাতে বলেছি ছেলেদের। আশা করি পরের ম্যাচ জিতব।’
এটিকের বিরুদ্ধে জিততে না পারলে, সম্মানের লড়াইয়ে হেরে যাওয়া হবে। সেটা বেশ ভালই জানেন বাগান ফুটবলাররা। গত ম্যাচে তিন কাঠির তলায় দাঁড়িয়ে খারাপ পারফর্ম করা শিলটন পাল আজ এটিকের বিরুদ্ধে বসতে পারেন রিজার্ভ বেঞ্চে। প্রথম একাদশে ফিরতে পারেন দেবজিৎ মজুমদার। গত পিয়ারলেস ম্যাচের ভিডিও দেখিয়ে ফুটবলারদের ভুল শুধরে দিয়েছেন কিবু ভিকুনা। তিনি বলছেন, ‘এটিকে যতই রিজার্ভ দল খেলাক, ওরা ফাইট দেবে। সতর্ক থাকতে হবে।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news