Breaking News
Home / TRENDING / চাকরি প্রার্থীদের বিক্ষোভ, কালীঘাটে উত্তেজনা

চাকরি প্রার্থীদের বিক্ষোভ, কালীঘাটে উত্তেজনা

চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক : ন্যায্য চাকরিপ্রার্থীদের আন্দোলনে ফের উত্তপ্ত কলকাতা। কালীঘাট মেট্রো স্টেশনের সামনের রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। রাস্তা আটকায় পুলিশ। স্বাভাবিক ভাবেই দুই পক্ষের মধ্যে চলে ধস্তাধস্তি।

বিক্ষোভকারীদের চ্যাংদোলা করে রাস্তা থেকে সরিয়ে প্রিজন ভ্যানে তোলা হয় বিক্ষোভকারীদের। তারপরই পরিস্থিতি স্বাভাবিক হয়। বুধবার কালীঘাট মেট্রো স্টেশনের এক নম্বর গেটে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের জমায়েতের কথা ছিল। তবে চাকরিপ্রার্থীরা আগেভাগেই খবর পেয়ে যান, কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ওই এলাকা। চাকরিপ্রার্থীরা মেট্রো স্টেশনের অন্য গেটে জড়ো হতে থাকেন। রাস্তায় বসে পড়েন চাকরিপ্রার্থীরা।

খবর পেয়ে পুলিশও সেখানে পৌঁছয়। বিক্ষোভকারীদের সরে যেতে বলা হয়। তাতেই পুলিশ ও চাকরিপ্রার্থীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। শুরু হয় তুমুল ধস্তাধস্তি। পরিস্থিতি সামাল দিতে চ্যাংদোলা করে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলা হয়।এরপর আরও একদল বিক্ষোভকারী ওই একই জায়গায় পৌঁছন। আবারও শুরু হয় আন্দোলন। পরে তাঁদেরও সরিয়ে দেওয়া হয়। চাকরিপ্রার্থীদের দাবি, তাঁদের বেশ কয়েকজন জখম হয়েছেন। দ্রুত নিয়োগের দাবিতে সরব আন্দোলনকারীরা।
কেন তাঁদের ৮ বছর নষ্ট করা হল, সেই প্রশ্নও করেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *