Breaking News
Home / TRENDING / কেন গ্রেফতার নয় দিলীপ? প্রশ্ন মমতার

কেন গ্রেফতার নয় দিলীপ? প্রশ্ন মমতার

চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক: তবে কী গ্রেফতার হতে চলেছেন দিলীপ ঘোষ? মঙ্গলবার যে দাবী জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বুধবার কার্যত তাতেই শিলমোহর দিলেন খোদ মুখ্যমন্ত্রী।

এদিন ঝাড়গ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন , ”কেন তদন্ত হবে না দিলীপ ঘোষের বিরুদ্ধে? কেন গ্রেপ্তার করা হল না তাঁকে?” এসএসসি নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় ধৃত প্রসন্ন রায়ের বাড়ি থেকে বিজেপি কেন্দ্রীয় সহ- সভাপতি দিলীপ ঘোষের বাড়ির সম্পত্তির দলিল পাওয়া যায়, তা নিয়ে কার্যত শোরগোল পরে যায়।

সিবিআইয়ের দেওয়া সিজার লিস্টের ৮ নম্বর পয়েন্টে দিলীপ ঘোষের সম্পত্তির দলিলের উল্লেখ করে খোদ কেন্দ্রীয় সংস্থা। ওই ডিড অনুযায়ী, দিলীপ ঘোষ ২০২২ সালের ২২ এপ্রিল জনৈক শৌভিক মজুমদারের কাছ থেকে দক্ষিণ ২৪ পরগনা এলাকায় জমিটি কেনেন। এ নিয়েই বুধবার প্রশ্ন ছুঁড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন “অর্পিতা ও পার্থর সঙ্গে যা হয়েছে তা ঠিক। কিন্তু তাহলে দিলীপের বিরুদ্ধে কেন কোনও তদন্ত হল না? কেন গ্রেপ্তার করা হল না তাঁকে?”

এ বিষয়ে দিলীপ ঘোষ বলেন, “আমি লুকিয়ে কিছু করিনি। ওনার হাতে ক্ষমতা আছে। সিআইডি তদন্ত করুক আমার বিরুদ্ধে। আমি প্রস্তুত। তল্লাশি করুক, কোথায় কী লুকনো আছে জানুক।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *