Breaking News
Home / TRENDING / ” সরকার চাইছে ভয়ের পরিবেশ তৈরি হোক।” : দিলীপ ঘোষ।

” সরকার চাইছে ভয়ের পরিবেশ তৈরি হোক।” : দিলীপ ঘোষ।

চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক : কাঁকিনাড়া, সাঁইথিয়া, কেশপুর, মিনাখাঁর পর এবার কুলপি। বাংলায় একের পর এক কৌটো বোমা বিস্ফোরণ নিয়ে রাজ্যকে তীব্র আক্রমণ শানালেন দিলীপ ঘোষ।

উল্লেখ্য, কুলপিতে বোমা বিস্ফোরণে জখম হয় দুই কিশোর. কালভার্টের নীচে রাখা ব্যাগ খুলতেই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে কুলপি থানার পুলিশ। উদ্ধার ৫টি তাজা বোমা ও একটি আগ্নেয়াস্ত্র। এদিন দিলীপ ঘোষ বলেন, “গ্রামে-গঞ্জে বোমা-অস্ত্র এখন কুটির শিল্পে পরিণত হয়েছে। পুলিশ সব জেনেও চুপ। সরকার চাইছে ভয়ের পরিবেশ তৈরি হোক।”

পঞ্চায়েত ভোটের আগে ফের বোমা মজুত? উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় বোমা বিস্ফোরণে নাবালিকার মৃত্যুর পর এবার দক্ষিণ ২৪ পরগনার কুলপির ছামনাবনি গ্রাম। গতকাল মজুত কৌটো বোমা ফেটে জখম হয় দুই কিশোরের। বিস্ফোরণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে কুলপি থানার পুলিশ । এরপর রাতভর এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৫টি তাজা বোমা ও একটি আগ্নেয়াস্ত্র।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *