Breaking News
Home / TRENDING / সাংঘাতিক খবর! মুম্বই হামলার ঘটনাকে হিন্দু সন্ত্রাস বলে চালাতে চেয়েছিল লস্কর

সাংঘাতিক খবর! মুম্বই হামলার ঘটনাকে হিন্দু সন্ত্রাস বলে চালাতে চেয়েছিল লস্কর

নিজস্ব প্রতিনিধি।

২৬/১১-এর ভয়াবহ মুম্বাই হামলাকে লস্কর-ই-তৈবা হিন্দু সন্ত্রাসবাদীদের কাজ বলে চালানোর চেষ্টা করছিল। পরিকলপনা মাফিক সব চললে সন্ত্রাসী আজমল কাসভের (Ajmal Kasab) নাম হত সমীর চৌধুরি। সেই মত তার হাতে লাল তাগাও বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু তুকারাম ওম্বলে হাতেনাতে কাসভকে ধরে ফেলায় জেহাদিদের সমস্ত পরিকল্পনা বানচাল হয়ে যায়।

মুম্বাই হামলার ঘটনা নিয়ে তৎকালীন পুলিশ মুম্বাই পুলিশ কমিশনার রাকেশ মারিয়া (Rakesh Maria) তাঁর বই, ‘ লেট মি সে ইট নাউ’-এই তথ্য জানিয়ে বলেন পুলিশ এবং গোয়েন্দাদের চোখে ধুলো দিতে সব রকম পরিকল্পনা করেই হামলার ছক কষে লস্কর। কাসভের এবং অন্যান্য হামলাকারীদের জন্য নতুন পরিচয়পত্র তৈরি করা হয়। তাতে দেখানো হয় কাসভ বেঙ্গালুরুর বাসিন্দা এক হিন্দু। বিষয়টি বিশ্বাসযোগ্য করতে হিন্দুদের মত লাল তাগা বেঁধে দেওয়া হয় কাসভের হাতে। হামলাকালানো কালীন কাসভের যে ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে তাতেও দেখা যায় তাগা রয়েছে কাসভের হাতে। কিন্তু সে ধরা পড়ার পর যখন পুরো ঘটনার সঙ্গে পাকিস্তান এবং আইএসআই –এর যোগসাজশ স্পষ্ট হয় তখন পাকিস্তান চেষ্টা করে জেলেই কাসভকে মেরে ফেলতে।

এই কাজের ভার দাউদ ইব্রাহিমকে (Daud Ibrahim) দেয় তারা। বই রিলিজ করার সময় প্রাক্তন পুলিশ কমিশনার বলেন, ওম্বলে যদি নিজের জীবন দিয়ে সেদিন কাসভকে না ধরত তা হলে হয়ত সারা বিশ্ব জানত এক হিন্দুর মারাত্মক সন্ত্রাসী কার্যকলাপে এত মানুষের প্রাণ গেল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *