নিজস্ব প্রতিনিধি।
রোজভ্যালি কাণ্ডে (Rose Valley Case) গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে জিজ্ঞাসাবাদের পরের দিনই তলব প্রাক্তন ইডি কর্তা মনোজ কুমারকে (Manoj Kumar)। রোজভ্যালি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্যে প্রাক্তন ইডি অফিসার মনোজ কুমারকে বুধবার সকালে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। মনোজ কুমার রোজভ্যালি কাণ্ডে প্রথম তদন্তকারী অফিসার। তাঁর বিরুদ্ধে অভিযোগ, রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে জিজ্ঞাসাবাদের সময়ে তাঁর ফোনের কল লিস্ট দেখেননি এবং ফোন বাজেয়াপ্তও করেননি।
২০১৭-তে শুভ্রা কুণ্ডুর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ ওঠে ইডি আধিকারিক মনোজ কুমারের বিরুদ্ধে। শুভ্রার সঙ্গে দিল্লির একটি হোটেলে যান তিনি। হোটেল থেকে পাওয়া সেই সিসিটিভি ফুটেজের ভিত্তিতে মনোজ কুমারকে সরিয়ে দেয় ইডি। মঙ্গলবারই, বাড়ি গিয়ে শুভ্রা কুণ্ডুকে (Subhra Kundu) জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরের দিনই মনোজ কুমারকে ডেকে জিজ্ঞাসাবাদ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news