Breaking News
Home / TRENDING / কাশ্মীরে জঙ্গি হামলা, পাকিস্তানকে সতর্ক করল আমেরিকা

কাশ্মীরে জঙ্গি হামলা, পাকিস্তানকে সতর্ক করল আমেরিকা

ওয়েব ডেস্ক :  

বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা নিয়ে সরব হল আমেরিকা। এদিন জঙ্গি হামলার পর পাকিস্তানকে সাবধান করল আমেরিকা। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, জঙ্গিদের দ্রুত সাহায্য ও লুকিয়ে রাখা বন্ধ করতে হবে পাকিস্তানকে।

 

পাকিস্তানের মদত পুষ্ট জইশ-ঈ-মহম্মদ জঙ্গিগোষ্ঠী কাশ্মীরের অবন্তিপোরা জঙ্গি হামলার দায় স্বীকার করেছে। এ নিয়ে দক্ষিণ এশিয়ার আমেরিকান এক্সপার্ট প্রশ্ন তোলেন, “বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে পাকিস্তানের স্পাই এজেন্সি ও আইএসআই-এর কী ভূমিকা রয়েছে? এছাড়াও তিনি আরও বলেন, আমেরিকা ব্যর্থ হয়েছে পাকিস্তানকে বোঝাতে জইশ ই মহম্মদ এবং অন্যান্য জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়তে। সিআইএ বিশেষজ্ঞ ব্রুস রাইডেল পিটিআইকে বলেন,  জইশ-ঈ-মহম্মদ যুক্ত থাকলেও, আইএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে! কারণ ঘটনাস্থল থেকে পাকিস্তানের দিক থেকে অনেক গুলি পায়ের ছাপ মিলেছে।

 

এছাড়া কাশ্মীর উপত্যকায় বর্বরোচিত জঙ্গী হামলার নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব। এই নারকীয় রক্তলীলার বদলার দাবিতে ক্রমেই সরব  হচ্ছে বিশ্বের শক্তিধর দেশগুলি। রাশিয়ার রাষ্ট্রদূত ভবন থেকে জানানো হয়েছে, সেদেশ কাশ্মীরে জঙ্গি হামলায় চরম নিন্দা জানাচ্ছে। উগ্রপন্থার বিরোধিতা করে রাশিয়া স্পষ্ট ভাষায় একযোগে জঙ্গি দমনের বার্তা দিয়েছে।

 

উল্লেখ্য, সন্ত্রাস মদতদাতা পাকিস্তান। রাষ্ট্র সংঘ থেকে আন্তর্জাতিক নানা বৈঠকে একথা নানা সময়ে তুলে ধরেছে নয়াদিল্লি। এদিনের ঘটনার পর ভারতের দাবিকে মান্যতা দিয়ে পাকিস্তানকে ২০০ মিলিয়ন ডলার অনুদান আটকে দিয়েছে ট্রাম্প প্রশাসন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *