ওয়েব ডেস্ক:
বৃহস্পতিবার কাশ্মীরে জঙ্গি হামলা প্রসঙ্গে দেশের স্বার্থ আগে বললেও মোদী সরকারের সমালোচনা করতেও ছাড়েনি কংগ্রস। কিন্তু আজ সেই অবস্থান থেকে সরে এলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। এদিন রাহুল বলেন, পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত জওয়ানের পরিবারের পাশে আছি আমরা।
রাজধানীতে এক সাংবাদিক সম্মেলনে কং সভাপতি বলেন, পুলওয়ামার হামলা দেশের আত্মার ওপরে আঘাত। এরপর রাহুলের মন্তব্য, আমরা সরকার ও জওয়ানদের পাশে রয়েছি। নিহত জওয়ানদের পরিবার বর্গের পাশে রয়েছে কংগ্রেস। দেশকে ঐক্যবদ্ধ রাখতে সরকারের পাশে রয়েছি।
উল্লেখ্য, বৃহস্পতিবারের জঙ্গি হামলার পর সরকারকে নিশানা করে কংগ্রেস নেতা সুরজেওয়ালা বলেন, ‘এত জওয়ান মারা যাওয়ার পরও কোথায় গেল মোদীর ৫৬ ইঞ্চি ছাতি।’ সেই অবস্থান থেকে সরে রাহুল এদিন বলেন, আজ শোকের দিন। দেশ ৪০ জওয়ানকে হারিয়েছে। ভয়ঙ্কর ঘটনা। এই হামলার উদ্দেশ্যই হল দেশকে টুকরো করা। দেশ এই হামলার কথা ভুলবে না। দেশকে কোনও ভাবেই দুর্বল করতে দেব না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news