Breaking News
Home / TRENDING / পুলওয়ামার পর পাকিস্তানকে একঘর করার কূটনৈতিক প্রস্তুতি নয়া দিল্লির

পুলওয়ামার পর পাকিস্তানকে একঘর করার কূটনৈতিক প্রস্তুতি নয়া দিল্লির

ওয়েব ডেস্ক:

পুলওয়ামার ঘটনার পর পাকিস্তানকে কড়া বার্তা দিতে চলেছে ভারত। এবার কুটনৈতিক ভাবে পাকিস্তানকে একঘর করতে চায় নয়া দিল্লি, জানিয়ে দেওয়া হল প্রতিরক্ষা বিষয়ক বৈঠকের পর। বৃহস্পতিবারের আত্মঘাতী জঙ্গি হামলায় যে পাকিস্তানের মদত রয়েছে তা আগেই বলেছিল ভারত৷ শুক্রবার সকালে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক শেষে ইসলামাবাদের উদ্দেশে অর্থমন্ত্রী অরুন জেটলির বার্তা, এবার সন্ত্রাসে প্রত্যক্ষ ইন্ধন দেওয়ার জন্য আন্তর্জাতিক দুনিয়ায় পাকিস্তানকে একঘরে করার উদ্যোগ নেবে ভারত।

উল্লেখ্য, ১৯৯৬ সালে ভারত সম্পর্কের অবনতি হওয়ার পরেও প্রতিবেশী দেশকে বাণিজ্যক্ষেত্রে ‘মোস্ট ফেভারড নেশনে’র তকমা দেয়৷ যদিও ২০১৬ সালে উরি হামলার পর সেই তকমা রাখা হবে কিনা তা নিয়ে বিতর্ক হয়৷ তবে সেবার এই তকমা প্রত্যাহার করা হয়নি শেষ পর্যন্ত৷ তবে পুলওয়ামা হামলার পর ভারতের দেওয়া ‘মোস্ট ফেভারড নেশনে’র তকমা ইসলামাবাদের থেকে কেড়ে নেওয়া হবে বলে এদিন জানিয়ে দিলেন অরুণ জেটলি৷

এদিন নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট বৈঠকের পর অর্থমন্ত্রী বলেন, পুলওয়ামার ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তারা কোনও মতেই রেহাই পাবে না৷ দোষীদের জন্য অপেক্ষা করছে কড়া পদক্ষেপ৷ এদিন অরুণ জেটলি আরও জানান, পাকিস্তানের আসল স্বরূপ বিশ্বের সামনে আবারও দেখানোর সময় এসেছে৷ তাদের সঙ্গে আলোচনার অবকাশ আর নেই৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *