Breaking News
Home / TRENDING / মুর্শিদাবাদের পর বীরভূম : গ্রেফতার ৪ বাংলাদেশী জঙ্গি

মুর্শিদাবাদের পর বীরভূম : গ্রেফতার ৪ বাংলাদেশী জঙ্গি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

মুর্শিদাবাদের পর বীরভূম ! সোমবার বীরভূম জেলার শান্তিনিকেতনে থানার তালতোড় গ্রামের একটি বাড়িতে হানা দিয়ে অস্ত্র সহ ছয় জন জঙ্গি গ্রেফতার করল পুলিশ। ধৃত ছয়জনের মধ্যে চারজনই বাংলাদেশী (Bangladeshi)। মুর্শিদাবাদ জেলায় এনআইএ-র হাতে জঙ্গিদের গ্রেপ্তার হওয়ার পরই রাজ্যগুলি সর্তকতা বাড়ায়। জেলা পুলিশ মারফত রাজ্যের প্রত্যেকটি থানা এলাকায় নির্দেশ পাঠিয়ে দেওয়া হয় যে এলাকায় যাবে কোনওরকম জঙ্গি কার্যকলাপ বর্ণনা করা হয়। তারই ফলস্বরূপ এই ধরপাকড় বলে মনে করা হচ্ছে।

মুর্শিদাবাদে আল-কায়দার (Al-Qaeda) জঙ্গি ধরা পড়ার পরেই মালদহ, নদীয়া ও বীরভূম জেলায় বিশেষ তৎপরতা বাড়িয়েছে রাজ্য পুলিশ। ধৃত জঙ্গিদের থেকে মিলেছে নাইন এমএম পিস্তল ও বোমা তৈরি করার মশলা। সূত্রের খবর, তিনদিন আগেই এই জঙ্গি ঘাঁটি প্রসঙ্গে জানতে পারে শান্তিনিকেতন থানার পুলিশ। তারপর থেকেই প্রস্তুতি শুরু হয়েছিল অভিযানে। রবিবার ভোর রাত থেকে অভিযান শুরু করে সোমবার সকালে এই ছয় জনকে গ্রেফতার করে বীরভূম জেলা পুলিশ (Birbhum District police)।

সূত্র মারফত জানা গিয়েছে, তালতোড় থানা এলাকার বাসিন্দা দিলীপ ঘোষের বাড়িতে মাস ছয়েক আগে ছয় জন যুবক বাড়ি ভাড়া নেয়। দিলীপ ঘোষ ওই বাড়িতে থাকেন না বলে বাড়িটি ভাড়া দিয়েছিলেন যুবকদের। বাড়িতে বাড়িভাড়া না থাকার সুযোগে ব্যাপক অস্ত্রভাণ্ডার করে তুলেছিল ধৃত জঙ্গীরা। খাগড়াগড়ের ঘটনার পর থেকেই পশ্চিমবঙ্গের প্রতি বিশেষ নজর রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএর। সম্প্রতি মুর্শিদাবাদের জঙ্গিদের গ্রেফতার হওয়ার ঘটনার পর রাজ্যের উপর চাপ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। আর তাতেই কাজ হয়েছে বলে মনে করছে প্রশাসনিক মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *