চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee)। সোমবার সকালে টুইট করে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বর্তমানে আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বরাষ্ট্র সচিব পদে রয়েছেন। আগামী ১ অক্টোবর থেকে তিনি রাজ্যের মুখ্যসচিব হবেন বলে নিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বর্তমান মুখ্য সচিব রাজীব সিনহা অবসর নিচ্ছেন ওইদিনই। মুখ্য সচিব পদ থেকে সরতে হলেও এখনই পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হচ্ছে না। আরো একটি পৃথক টুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ১ অক্টোবর থেকে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট কর্পোরেশন চেয়ারম্যান পদের দায়িত্ব নেবেন রাজীব সিনহা। প্রসঙ্গত, রাজীব সিনহা ও আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পছন্দের আমলা বলেই প্রশাসনিক মহলে খবর।
I'm pleased to announce that Alapan Bandyopadhyay, now Addnl Chief Secy (Home & Information) is appointed as the new Chief Secretary of WB.
H K Dwivedi, hitherto Finance Secy, will be new Home Secy & Manoj Pant takes charge of Finance w.e.f. 1st Oct. Best wishes to entire team.— Mamata Banerjee (@MamataOfficial) September 28, 2020
হিথরো ফিনান্স সেক্রেটারি এইচ. কে দ্বিবেদী আগামী স্বরাষ্ট্রসচিব হবেন বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে অর্থ দফতরের দায়িত্বে ছিলেন। হিথরো ফিনান্স সেক্রেটারি পদে পাঠানো হচ্ছে মনোজ পন্তকে। আগামী বিধানসভা নির্বাচনের আগে এই বদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আগামী বছর মার্চ-এপ্রিল-মে মাস জুড়ে রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে প্রশাসনিক কাজে গতি আনতে পছন্দে অফিসারদের শীর্ষ পদে অনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে নতুন দায়িত্ব পাওয়ার জন্য সমস্ত আধিকারিকদের শুভেচ্ছা জানিয়েছেন মমতা। নবান্ন (Nabanna) সূত্রে খবর, আগামী কয়েকদিনে রাজ্য প্রশাসনের শীর্ষ মহলের বেশকিছু রদবদল দেখা যেতে পারে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news