Breaking News
Home / TRENDING / এনকাউন্টারের নামে খুন! সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের মুম্বাইয়ের আইনজীবীদের

এনকাউন্টারের নামে খুন! সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের মুম্বাইয়ের আইনজীবীদের

ওয়েব ডেস্ক:

তেলেঙ্গানা পুলিশের এনকাউন্টার নিয়ে গতকাল থেকেই মিশ্র প্রতিক্রিয়া ছিল। এবার সুপ্রিম কোর্টে পিটিশনও জমা পড়ল এনকাউন্টারের প্রতিবাদে। হায়দরাবাদ ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের এনকাউন্টারে জড়িত পুলিশকর্মীদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে এফআইআর দায়েরের পিটিশন জমা দিলেন মুম্বইয়ের একদল আইনজীবী।

এই বিষয়ে শুক্রবারই সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন আইনজীবীরা। শেষ পর্যন্ত পিটিশন দিলেন আজ। মুম্বাইয়ের আইনজীবীরা এই আবেদনের প্রতিলিপি তেলঙ্গানা হাইকোর্ট, জাতীয় মানবাধিকার কমিশন এবং তেলঙ্গানা পুলিশের ডিজি-র কাছেও পাঠিয়েছেন বলে জানা গিয়েছে।

পিটিশন দায়ের করা আইনজীবীদের একজন অ্যাডভোকেট গুণরত্ন সাদাভার্তে বলেন, পুলিশকর্মীরা এনকাউন্টারের নামে হেফাজতে থাকা চার অভিযুক্তকে খুন করেছেন। সেকারণেই এফআইআর-এর আবেদন জানিয়েছি আমরা।।‌

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *