Breaking News
Home / TRENDING / নারী শিক্ষা বাধ্যতামূলক করে প্রসারে উদ্যোগ কেন্দ্রের, কাজ শুরু তেলেঙ্গানা থেকে

নারী শিক্ষা বাধ্যতামূলক করে প্রসারে উদ্যোগ কেন্দ্রের, কাজ শুরু তেলেঙ্গানা থেকে

নিজস্ব সংবাদদাতা

 

স্নাতক পর্যায়ে মেয়েদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষাব্যবস্থার সুপারিশ করল সেন্ট্রাল এডভাইসারি বোর্ড অফ এডুকেসন।
মঙ্গলবার বিকেলে তেলঙ্গানার উপ-মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী কদিম শ্রীহরি, একটি বৈঠকের শেষে সাংবাদিক সন্মেলনে একথা জানান। সব রাজ্যে মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করার কথা যেমন জানিয়েছেন তিনি তেমনই স্কুল কলেজে একটি স্বাস্থকর পরিবেশ বজায় রাখার কথাও জানিয়েছেন। শৌচাগার, সব সময়ের জল, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা এবং বিদ্যুৎ সরবরাহের মত মৌলিক সুবিধা যাতে পাওয়া যায় সে দিকেও নজর রাখার কথা উল্লেখ করেন মন্ত্রী। তাছাড়াও কিশোরবয়স্ক মেয়েদের জন্যে থাকবে কাউন্সেলিং- এর ব্যাবস্থাও। ইতিমধ্যেই তেলেঙ্গানায় এই সমস্ত প্রকল্পগুলি সফলভাবে প্রয়োগ করা শুরু হয়ে গেছে। তেলেঙ্গানায় মহিলাদের জন্য একটি বিশেষ শিক্ষা কেন্দ্র রয়েছে। এই ধরনের ব্যাবস্থা সারা দেশে সব রাজ্যে প্রয়োগ করা উচিৎ বলে মনে করেন শ্রীহরি। আগামী ১৫ জানুয়ারি একটি সভায় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভরেকরের কাছে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন পেশ করা হবে বলেও জানানো হয়েছে।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *