Breaking News
Home / TRENDING / লকডাউন ভাঙলে গুলির নির্দেশ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

লকডাউন ভাঙলে গুলির নির্দেশ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

লকডাউন (Lockdown) ভঙ্গকারীদের দেখা মাত্রই গুলি চালানোর নির্দেশ দেওয়া হল। করোনা ভাইরাসের দাপট রুখতে মঙ্গলবার রাতে ২১ দিনের লকডাউন ঘোষণা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (Chandrasekhar Rao) জানিয়েছেন, তাঁর রাজ্যে এই লকডাউন কেউ না মানলে তাকে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হবে। শিগগির এই নির্দেশিকা পুলিশকে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার কেসিআর তেলেঙ্গানার জনগণের কাছে আবেদন করেন, এই লকডাউনের সময় সবাই যাতে ঘরে থাকেন। প্রশাসনের সঙ্গে সহযোগিতার আর্জি জানান তিনি। তারপরেই কেসিআর বলেন, “যদি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হবে। সেইসঙ্গে সেনাও মোতায়েন করা হবে।” তিনি আরও বলেন, “সব নেতারা কোথায়? আমি রাস্তায় কোনও নেতাকে দেখা পাচ্ছি না। আমি খালি পুলিশ, পুরসভা ও অন্যান্য দফতরের কর্মীদের দেখছি। মানুষকে সাহায্য করার জন্য নেতাদের বেরিয়ে আসতে হবে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *