চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
দেশে আরও এক করোনা ভাইরাসে আক্রান্তের মৃত্যু হল। সঙ্গে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬২। বুধবার সকালেই তামিলনাড়ুতে করোনায় প্রথম মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১।
তামিলনাড়ুতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ৫৪ বছরের এক প্রৌঢ়ের। এদিন সকালেই হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী সি বিজয়ভাস্কর। এই নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। এবং তামিলনাড়ুতে ভাইরাসের হানায় এই প্রথম মৃত্যু হল।
বিজয়ভাস্কর আরও জানিয়েছেন, ওই ব্যক্তি দীর্ঘ দিন ধরেই ডায়াবিটিসে ভুগছিলেন। তাঁর সিওপিডি-র ও সমস্যা ছিল। মঙ্গলবার তামিলনাড়ুতে নতুন করে আক্রান্ত ৬ জন। তাঁদের মধ্যে তিন জন মহিলা রয়েছেন। ফলে রাজ্যে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ১৮। এছাড়াও আরও দুই বিদেশি পর্যটকেরও মৃত্যু হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news