চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনার বাজারে, আতঙ্ক ও আশঙ্কার প্রহরে কিছু কমিক রিলিফও পাওয়া গেছে। ‘গো করোনা করোনা গো’ ধ্বনি দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে উদ্বাহু নৃত্য করতে দেখে অনেকেই মজা পেয়েছেন। সমবেত নৃত্যের মুখ্যমন্ত্রীর এমন পারফরমেন্স যথেষ্ট বিপজ্জনক ও ক্ষতিকর বার্তা বহনকারী হলেও, কখনও কখনও নির্বোধ দৃশ্যে নির্মল আনন্দ থাকে! বিশেষ করে যিনি দেখছেন তাঁর যখন কিছুই করার থাকে না।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সম্পর্কে যতই বলা হোক না কেন তা সর্বদাই প্রয়োজনের চেয়ে কম! করোনা সম্পর্কেও তিনি তাঁর মতামত পেশ করেছেন। গোমুত্র তো ছিলই তার সঙ্গে শণির দশা মিশে গিয়ে, এক সময় শ্রীমতি ভয়ঙ্করি নাটকে মজে থাকা বাঙালি আবার মজা পেয়েছে শ্রীমান ভয়ঙ্করে!
তবে এত কিছুর মধ্যেও এটাই যে সার্বিক ভাবে বাঙালির বিজেপির মুখ এমনটা বলা যাবে না। করোনা মোকাবিলায় গোমুত্র আর উদ্বাহু নৃত্যের পন্থা ছেড়ে মন দিয়েছে স্যানিটাইজার তৈরিতে। খড়দহের রজত মুহুরী। আগে বাম রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও এখন বিজেপিতে। রজতেরই বন্ধু সোদপুরের তীর্থরাজ রাউত হু-এর নির্দেশিকা মেনে তৈরি করেছে স্যানিটাইজার আর রজত সাধারণ মানুষের কাছে পৌছে দিচ্ছে স্যানিটাইজার। বহু মানুষের কাছে ইতিমধ্যেই পৌছে গেছে ওদের স্যানিটাইজার। শুধু তাই নয়। লক ডাউনে গৃহবন্দি বয়স্ক মানুষের যে কোনও প্রয়োজনে সাহায্য করতে প্রস্তুত রজত ও তাঁর টিম।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news