Breaking News
Home / TRENDING / বিধাননগর কমিশনারেটের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছে শিক্ষক সংগঠন

বিধাননগর কমিশনারেটের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছে শিক্ষক সংগঠন

নীল রায়।

বিধাননগরে স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) দফতরে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিতে অনুমতি দেয়নি বিধাননগরের পুলিশ। তাই হাইকোর্টে বিধাননগর কমিশনারেটের (Biddhangar Police Commissionerate) বিরুদ্ধে মামলা করতে চলেছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। এ প্রসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বলেন, ‘‘সম্প্রতি এসএসসি-র তরফে উচ্চ প্রাথমিকের যে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে তাতে স্বচ্ছতার অভাব রয়েছে।’’ তিনি আরও বলেন, “এর প্রতিবাদে আগামী ১৮ অক্টোবর রাজ্যের বিভিন্ন জেলা থেকে চাকরিপ্রার্থীরা সল্টলেকের করুণাময়ী থেকে এসএসসি অফিসে মিছিল করে গিয়ে স্মারকলিপি দিতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ লিখিত ভাবে জানিয়ে দিয়েছে যে মিছিল করে স্মারকলিপি দেওয়ার অনুমতি দেবে না।”

ওই শিক্ষক নেতা আরও বলেন, ‘‘গণতান্ত্রিক ব্যবস্থায় কেন আমাদের স্মারকলিপি দিতে দেওয়া হবে না এই অভিযোগে আমরা হাইকোর্টে মামলা করছি।’’ তবে বিধাননগরের পুলিশের দাবি, “অনুমতি দেওয়ার আগে কয়েকটি বিষয় দেখা হয়। যেমন, ১৪৪ ধারা জারি রয়েছে এমন এলাকায় অনুমতি দেওয়া হয় না।” রাজনৈতিক মহলের মতে, শারদোৎসবের সময় রাজ্যের প্রায় প্রতিটি প্রান্তে খুনের ঘটনা ঘটেছে। তা নিয়ে রাজ্য সরকারের ওপর চাপ তৈরি হয়েছে। এমন সময় শিক্ষকদের হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত বিধাননগর কমিশনারেট ও রাজ্য সরকারের পক্ষে মোটেই সুসংবাদ নয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *