Breaking News
Home / TRENDING / রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি! আজ গান্ধি মূর্তির সামনে ধর্না বিজেপির

রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি! আজ গান্ধি মূর্তির সামনে ধর্না বিজেপির

জয় ঘোষ।

মুর্শিদাবাদের জিয়াগঞ্জে (Jiagunj) সংঘের সদস্য শিক্ষক বন্ধুপ্রকাশ পাল ও তাঁর স্ত্রী পুত্রের নির্মম হত্যার প্রতিবাদে শনিবার গান্ধি মূর্তির পাদদেশে বিজেপির (BJP) অবস্থান বিক্ষোভ। এই ইস্যুতে ১৫ অক্টোবর রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও দেখা করবে বিজেপির প্রতিনিধিরা দল। আজ গান্ধি মূর্তি পাদদেশে অবস্থান বিক্ষোভ হবে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) নেতৃত্বে এই অবস্থানে যোগ দেবেন বিজেপির সাংসদ, বিধায়ক ও বিজেপির জেলা সভাপতিরা।

বিজেপির দাবি, অষ্টমী থেকে দ্বাদশী পুজো চলাকালীন মাত্র ৪ দিনে বাংলায় ৮ জন সাধারণ মানুষ খুন হয়েছেন। অথচ রাজ্য প্রশাসন নির্বিকার।‌ বিজেপির আরও অভিযোগ, রাজ্যে আইনশৃঙ্খলা বলে বাংলায় কিছু নেই। অবস্থান বিক্ষোভের পাশাপাশি বিজেপির পক্ষ থেকে রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) কাছে স্মারকলিপি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে বরখাস্তের দাবি জানাবে বিজেপি। দিল্লিতে রাজ্য বিজেপির একটি দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করে রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক জানিয়ে একটি প্রতিনিধি দেখা করবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *