Breaking News
Home / TRENDING / শিক্ষক দিবসে ভিডিও বার্তায় শুভেচ্ছা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির

শিক্ষক দিবসে ভিডিও বার্তায় শুভেচ্ছা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির

ওয়েব ডেস্ক:

শিক্ষক দিবসে দেশের সর্বস্তরের শিক্ষকদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, আজ দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণের ১৩১তম জন্মজয়ন্তীও। তাঁকেও এদিন আলাদা করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন একটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “শিক্ষককে বয়সের গণ্ডিতে বাঁধা যায় না। শিক্ষক কখনও অবসর নিতে পারেন না।” নিজের টুইটে তিনি আরও বলেন, শিক্ষক-ছাত্রের সম্পর্ক মানুষকে জীবনে চলার পথ দেখায়, স্বপ্ন দেখায় সাহায্য করে।

পাশপাশি শিক্ষক দিবসে নিজের শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, “শিক্ষক দিবসে আমি ডাঃ এস রাধাকৃষ্ণনের প্রতি শ্রদ্ধা জানাই এবং আমাদের সকল শিক্ষকদের শুভেচ্ছা জানাই। দেশ গড়ার ক্ষেত্রে তাঁদের প্রত্যক্ষ অবদান রয়েছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *