Breaking News
Home / TRENDING / মুখে কালো কাপড় বেঁধে বিধানসভায় ধর্না বিজেপি বিধায়ক দুলাল বরের

মুখে কালো কাপড় বেঁধে বিধানসভায় ধর্না বিজেপি বিধায়ক দুলাল বরের

নীল রায়।

মুখে কালো কাপড় বেঁধে বিধানসভার সদর দরজায় ধরনা দিলেন বিজেপি বিধায়ক দুলাল বর। বৃহস্পতিবার সকাল থেকে ধরনা শুরু করেন তিনি। মঙ্গলবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে এই অধিবেশন থেকে সাসপেন্ড করেন। বুধবার বিধানসভায় না এলেও, এদিন সকাল সকাল এসে সদর দরজার ডানদিকে প্ল্যাকার্ড হাতে মুখে কালো কাপড় বেঁধে ধরনা শুরু করে দেন। এদিন অল্প সময়ের জন্য বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও খবর পান দুলালের ধরনার।

নিজের ধরনা প্রসঙ্গে দুলাল বর বলেন, “আমার ধরনা শুধু কোনও দলের নয় জন্য নয়। বিধানসভার কোনও সদস্য আক্রান্ত হলে তার প্রতিবাদ করার দায়িত্ব আমাদের রয়েছে। সঙ্গে বাসন্তীতে শিশুর চোখের সামনে মাকে ধর্ষণ করা হল। কিন্তু, কোনও ব্যবস্থা নেওয়া হল না। তাই আমরা এই ধরনা।” তিনি আরও বলেন, “প্রতিবাদ করেছিলাম বলেই তো অধিবেশন থেকে আমাকে সাসপেন্ড করা হয়েছে। তাই অধিবেশনের বাইরে থেকে আমি প্রতিবাদ করছি।”

চলতি অধিবেশনের শুরুতেই বনগাঁয় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক বিশ্বজিৎ দাসের ওপর তৃণমূলের হামলা চালানো হয় বলে অভিযোগ করেন বিধায়ক দুলাল বর। ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন তিনি। সেইদিনের জন্য প্রথমে সাসপেন্ড করা হয় তাঁকে। মঙ্গলবার ফের অধিবেশনে তিনি অভিযোগ করেন বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে শিশুর সামনে মাকে ধর্ষণ করে খুন করা হলেও, কাউকে এখনও গ্রেফতার করা হয়নি। ঘটনায় মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন দুলাল বর। এরপর অধ্যক্ষ নির্দেশ দেন, গোটা অধিবেশনের জন্যই বিধানসভা থেকে বরখাস্ত করা হয় বিজেপি বিধায়ক দুলাল বরকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *