নিজস্ব প্রতিনিধি।
নাবালক ছাত্রকে ভুলিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল শিক্ষিকার বিরুদ্ধে। বিরল ঘটনাটি ঘটেছে গুজরাতের আহমেদাবাদে। ছাত্রটির বাবা জানান শুক্রবার অফিস থেকে বাড়ি ফিরে তিনি দেখেন ছেলে বাড়িতে দীর্ঘক্ষণ অনুপস্থিত। তখনই ব্যাপারটি সন্দেহজনক লাগে তাঁর। ছেলের খোঁজে তাঁরা হাজির হন শিক্ষিকার বাড়িতে। সেখানে গিয়ে জানতে পারেন শিক্ষিকাও দীর্ঘক্ষণ বেপাত্তা। ছেলে বা শিক্ষিকা কেউই সেদিন বাড়ি ফিরে না আসায় পুলিশে অভিযোগ দায়ের করেন ছাত্রটির বাবা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে নাবালকের বয়স ১৪ বছর। শিক্ষিকার বয়স প্রায় তাঁর দ্বিগুণ। ছেলেটির বাবার অভিযোগ দীর্ঘদিন ধরেই তাঁর অষ্টম শ্রেণির ছেলেকে নানা ভাবে আকর্ষণ করার চেষ্টা করতেন ওই শিক্ষিকা। ঘটনাটি এতটাই দৃষ্টকটু ছিল যে স্কুল কর্তৃপক্ষেরও ব্যাপাটি নজরে আসে। তাঁরা শিক্ষিকাকে সতর্কও করেন এই বিষয়ে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। দুইজনের কোনও হদিশ এখনও পাওয়া যায় নি। পুলিশ জানিয়েছে পলাতকরা নিজেদের মোবাইল ইচ্ছে করেই সঙ্গে নেন নি। ফলে তাঁদের খুঁজতে খানিকটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। যদিও খুব তাড়াতাড়ি পলাতক যুগলকে খুঁজে বের করতে পারবেন বলে আশাবাদী তাঁরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news